ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ড. ইউনূসসহ উপস্থিত কূটনীতিকরা
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে আজ। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এর কার্যক্রম।
প্রথম অধিবেশন অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সাবেক উপদেষ্টাদের মধ্যে উপস্থিত হয়েছেন আসিফ নজরুল ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত হয়েছেন ডা. জুবাইদা রহমান, ব্যারিস্টার জায়মা রহমান, ডা. জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু।
সংসদের প্রথম অধিবেশনে আরও উপস্থিত হয়েছে বিভিন্ন দেশের কূটনীতিকরা। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে, সৌদি আরবসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত হয়েছেন।
সংসদ অধিবেশন জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা আছেন এই অধিবেশনে।
এদিন সংকারী দলের সংসদ প্রধান তারেক রহমানের বক্তব্য শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। এরপর প্রধানমন্ত্রী সংসদের সভাপতি হিসেবে খোন্দকার মোশারফের নাম ঘোষণা করেন। পরবর্তীতে তাঁর সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

নিজস্ব প্রতিবেদক