ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট)। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আজকের অধিবেশন।
আজকের অধিবেশনে সরকার তিনটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করবে বলে জানা গেছে। যার মধ্যে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬, জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) ক্ষমতা এবং গুম প্রতিরোধ সংক্রান্ত বিল উত্থাপন হবে।

নিজস্ব প্রতিবেদক