শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেওয়া হবে : দুলু
আমাদের দেশে নানা দুর্যোগময় পরিস্থিতিতে পড়তে হয়। সেদিক বিবেচনায় শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। সেই লক্ষ্যে গাজীপুরে সাতাশ এলাকায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আট একর জমিতে প্রাথমিকভাবে ৫০ কোটি টাকা ব্যয়ে প্রথম স্তরে তিনতলা ভবন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে গাজীপুরের সাতাইশ এলাকায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু আরও বলেন, শিক্ষার্থীদের প্রশিক্ষণের পাশাপাশি আবাসনের ব্যবস্থাও করা হবে। দ্বিতীয় স্তরে এখানে আরও কয়েকটি ভবন নির্মাণ করা হবে।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইকবাল হোসেনসহ ওই মন্ত্রণালয়ের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

নাসির আহমেদ, গাজীপুর