Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)
২২:৪৫, ০৭ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৭, ০৭ নভেম্বর ২০২৬
মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)
২২:৪৫, ০৭ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৭, ০৭ নভেম্বর ২০২৬
আরও খবর
নতুন রূপে লালমনিরহাট শহর
জনগণের কষ্টগুলো লাঘব করতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী
গণতান্ত্রিক শাসনব্যবস্থা দীর্ঘস্থায়ী হলেই দেশের পরিবর্তন সম্ভব : ত্রাণমন্ত্রী
পারিবারিক সচেতনতাই সন্তানদের ভুল পথে যাওয়া রুখতে পারে : ত্রাণমন্ত্রী
লালমনিরহাটে বাঘের আক্রমণে আহত ৩

জিয়াউর রহমানের নেতৃত্বেই দেশে বহুদলীয় রাজনীতির পথ উন্মুক্ত হয় : ত্রাণমন্ত্রী

মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)
২২:৪৫, ০৭ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৭, ০৭ নভেম্বর ২০২৬
মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)
২২:৪৫, ০৭ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৭, ০৭ নভেম্বর ২০২৬
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু শনিবার লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এক বর্ণাঢ্য র‌্যালি-পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : এনটিভি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বন্দিদশা থেকে মুক্ত হয়ে জাতীয় রাজনীতিতে মূল ধারায় আসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তী সময়ে তার যোগ্য নেতৃত্বেই দেশে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা পুনঃপ্রবর্তন এবং রাজনৈতিক দলগুলোর স্বাভাবিক কার্যক্রম পরিচালনার পথ উন্মুক্ত হয়।

আজ শনিবার (৭ নভেম্বর) দুপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এক বর্ণাঢ্য র‌্যালি-পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ত্রাণমন্ত্রী।

লালমনিরহাট ​শহরের স্টেশন এলাকায় অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে জনসভায় মিলিত হয়।

​ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা প্রবর্তন করা হয় এবং একই বছরের ৭ জুন বাকশাল গঠনের মধ্য দিয়ে একদলীয় রাজনৈতিক কাঠামো চাপিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ১৫ আগস্টের ট্র্যাজিক ঘটনা এবং ৩ নভেম্বরের সামরিক অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে চরম অস্থিরতা তৈরি হয় এবং তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হয়।

​আসাদুল হাবিব দুলু আরও বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমেই মুক্ত হন জিয়াউর রহমান। এরপর তার হাত ধরেই দেশে গণতন্ত্র বহাল হয় এবং ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয়।

​জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের কথা স্মরণ করে ত্রাণমন্ত্রী বলেন, ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে তিনি শাহাদাত বরণ করলেও তার আদর্শ আজও এদেশের মানুষের হৃদয়ে বেঁচে আছে। বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। জনগণের সমর্থনই একটি রাজনৈতিক দলের মূল শক্তি।

দেশের মানুষের প্রত্যাশা পূরণে গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী।

​লালমনিরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ফারুক সিদ্দিক, পৌর বিএনপির আহ্বায়ক আফজাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারী, জেলা যুবদলের আহ্বায়ক ভিপি আনিস ও সাধারণ সম্পাদক হাসান আলীসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী।‘

আসাদুল হাবিব দুলু ত্রাণমন্ত্রী লালমনিরহাট

সংশ্লিষ্ট সংবাদ: আসাদুল হাবিব দুলু

২৩ জুলাই ২০২৬
১১২ টাকায় চাকরি পাওয়া সরকারের স্বচ্ছতার নিদর্শন : দুলু
০৯ জুলাই ২০২৬
উপকূল ও বন্যাপ্রবণ জেলায় উদ্ধারকারী নৌকা দিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী
০৮ জুন ২০২৬
বজ্রপাতে প্রাণহানি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম প্রণয়নে শিল্পপ্রতিষ্ঠানকে যুক্ত করতে ইউজিসি চেয়ারম্যানের আহ্বান
  2. আজ সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  3. মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর নিহত
  4. নতুন পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ নিট পেনশন নির্ধারণ
  5. বেনাপোল বন্দর দিয়ে রাসায়নিক পণ্য পাচারের চেষ্টা, ট্রাকসহ চালান আটক
  6. নারায়ণগঞ্জে পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতার অডিশনে ১৯ জনের ইয়েস কার্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x