Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৮:৪৫, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:৫০, ১২ নভেম্বর ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৮:৪৫, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:৫০, ১২ নভেম্বর ২০২৬
আরও খবর
পরীক্ষায় অসদুপায় অবলম্বন, রাবিতে ৬০ শিক্ষার্থীর শাস্তি
নতুন তিন সরকারি মেডিকেল কলেজে এবার ভর্তি হতে পারবেন ১৫০ শিক্ষার্থী
শিশু নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়
চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন শিক্ষার্থীদের

ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জনকল্যাণকে স্থান দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৮:৪৫, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:৫০, ১২ নভেম্বর ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৮:৪৫, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:৫০, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ফটোসেশনে রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি প্রতিনিধিদল। ছবি : বঙ্গভবন

শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা ও জ্ঞান অর্জনের পাশাপাশি ভবিষ্যতে পেশাদারত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি প্রতিনিধিদল বঙ্গভবন পরিদর্শনে গেলে তিনি এ আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ খুব ধনী দেশ নয়। তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে ও জ্ঞান অর্জন করতে হবে।’ তিনি বলেন, ‘ভবিষ্যতে যে পেশাতেই নিয়োজিত হও না কেন, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের কথা সবার আগে চিন্তা করতে হবে।’

এদিন অধ্যক্ষ মেজর মো. শরিফুল ইসলামের নেতৃত্বে প্রতিষ্ঠানটির ৩২ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষকের একটি প্রতিনিধিদল সম্প্রতি প্রকাশিত ‘শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শন নীতিমালা, ২০২৬’-এর অধীনে বঙ্গভবন পরিদর্শনে যায়। প্রতিনিধিদলে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীরাও ছিল।

শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এত দূর থেকে বঙ্গভবন পরিদর্শন করতে এবং এর ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে জানতে তারা এসেছে জেনে তিনি আনন্দিত।

শিক্ষার্থীদের দেশ, দেশের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্র পরিচালনার পদ্ধতি সম্পর্কে আরও ভালো ধারণা দেওয়ার লক্ষ্যেই এ পরিদর্শন কর্মসূচি চালু করা হয়েছে বলে জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাস থেকে অনুপ্রেরণা নিতে এবং দেশের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।’ ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে শিক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্র পরিচালনাব্যবস্থা সম্পর্কে জানার গুরুত্বও তুলে ধরেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবনে সাবেক রাষ্ট্রপতিদের পাশাপাশি অনেক বিশিষ্ট ব্যক্তির ছবিও সংরক্ষিত রয়েছে। শিক্ষার্থীদের এসব ঐতিহাসিক স্মারক সম্পর্কে জানার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখে এবং রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও আলাপচারিতায় অংশ নেয়। পরে তারা রাষ্ট্রপতির সঙ্গে ফটোসেশনে অংশ নেয়। এ সময় মির্জা ফখরুল রাঙামাটি সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

পরিদর্শনকালে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. শাহ জালাল ও তাসলিমাতুন নাহার এবং সিনিয়র সহকারী শিক্ষক নেত্রী রায় উপস্থিত ছিলেন।

এছাড়া রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি শিক্ষার্থী জনকল্যাণমুখী

সংশ্লিষ্ট সংবাদ: রাষ্ট্রপতি

২৬ নভেম্বর ২০২৬
শিশু নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
২৬ নভেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়
২৫ নভেম্বর ২০২৬
শিশুদের মাঝে দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাঠ্যবইয়ে আবদ্ধ নয়, শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
  2. ৪২ কেজির দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার বিজিবির
  3. প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা
  4. উদ্বোধনের আগেই ভাইরাল চট্টগ্রামের ‘ফকিরখীল সড়ক’
  5. ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি
  6. জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x