মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের লোগো
চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন নম্বর চালু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ রোববার (১ মার্চ) মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসে বসবাসরত কোনো বাংলাদেশি সমস্যার সম্মুখীন হলে, তাদেরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল সেন্টারের +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে ফোন করে জানাতে অনুরোধ করা হচ্ছে।
এ নম্বরটি দিন-রাত ২৪ ঘণ্টা খোলা থাকে বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)