চূড়ান্ত বিজয়ের অপেক্ষায় আছি : ডা. তাহের
বৃহস্পতিবার সকালে চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : এনটিভি
কুমিল্লা-১১ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন নিয়ে যদি কোনো ষড়যন্ত্র না হয় তাহলে আমরা জয়ের বিষয়ে আশাবাদী। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি মা-বাবার কবর জিয়ারত করেছেন।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সুষ্ঠু নির্বাচনের ফলাফল আমরা মেনে নেব। চূড়ান্ত বিজয়ের অপেক্ষায় আছি। এভাবে ভোটগ্রহণ চললে ৭০ শতাংশ ভোট কাস্ট হবে বলে তিনি জানান।

মাহফুজ নান্টু, কুমিল্লা