স্বৈরাচার ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না : ডা. তাহের
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধী দলীয় উপনেতা সৈয়দ ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন স্বৈরাচার এবং গণতন্ত্র একসঙ্গে চলতে পারেনা। আজ বৃহস্পতিবার বিকেল (১২ মার্চ) বিকেল ৪টার দিকে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের ভাষণকে ঘিরে সংসদ ওয়াক আউট করার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সংসদ ওয়াক আউট প্রসঙ্গে তাহের বলেন, সংসদ ওয়াকআউট হচ্ছে গণতন্ত্রের একটি উপাদান, গণতন্ত্রের একটি বাহু। রাষ্ট্রপতি ছাড়া যদি সংসদ আরো চলে তাহলে আমরা আবার যাব।
সরকার দলের সমালোচনা করে বিরোধীদলীয় উপনেতা বলেন, বিএনপি কেন যে তাকে ইনভাইট করেছে আমরা জানি না। সংবিধানে তো অনেক কিছু আছে, সব সংবিধান সব সময় মানা যায়নি। জুলাই অভ্যুত্থান কি সংবিধানের ভিত্তিতে হয়েছে? এটি জন অভ্যুত্থানে ভিত্তিতে হয়েছে।
রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে ডাক্তার তাহের বলেন, আমরা মনে করি এটি জনগণের জন্য হয়নি। এখানে ভাষণ দিতে পারেন না। আমরা স্বৈরাচারীর বিরুদ্ধে সংসদ ওয়াক আউট করেছি।

নিজস্ব প্রতিবেদক