জেএমবির দুই সদস্য ৪ দিনের রিমান্ডে
ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ফাইল ছবি
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বেলায়েত হোসেন ও তোফায়েল হোসেন তপু নামের দুজনকে চার দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (৪ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।
আজ মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) পরিদর্শক এস এম মিজানুর রহমান দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার গভীর রাতে সাভার থেকে বেলায়েত এবং কেরানীগঞ্জ থেকে তপুকে গ্রেপ্তার করা হয়।

আদালত প্রতিবেদক