Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)
১৯:১০, ২৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:১৮, ২৬ জানুয়ারি ২০২৬
শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)
১৯:১০, ২৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:১৮, ২৬ জানুয়ারি ২০২৬
আরও খবর
দেশে পৌঁছেছে ১ লাখ ৪৫ হাজার পোস্টাল ব্যালট
প্রজাতন্ত্রের কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’বা ‘না’–এর পক্ষে প্রচারণা দণ্ডনীয় : ইসি
ভাইরাল সেই ভিডিও নিয়ে যা বললেন ছাত্রদল সভাপতি
নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার না করতে ইসির নির্দেশ
সুনামগঞ্জ সীমান্তে নির্বাচনি একক দায়িত্বে থাকবে বিজিবি

কুড়িগ্রামে দুই ছাত্রনেতার বিরুদ্ধে আদালতের সমন জারি

শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)
১৯:১০, ২৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:১৮, ২৬ জানুয়ারি ২০২৬
শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)
১৯:১০, ২৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:১৮, ২৬ জানুয়ারি ২০২৬
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লাইনে দাঁড় করিয়ে ধানের শীষের স্লোগান। ছবি : ভিডিও থেকে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লাইনে দাঁড় করিয়ে ধানের শীষের স্লোগান দেওয়ার ঘটনায় ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আজ সোমবার (২৬ জানুয়ারি) এ সমন জারি করেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সমন জারি হওয়া অভিযুক্তরা হলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোকাদ্দেস হোসাইন ও শিলখুড়ী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান।

সম্প্রতি উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের লাইনে দাঁড় করিয়ে ধানের শীষের স্লোগান দেওয়ার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগামাধ্যমে ছড়িয়ে পড়ে। গত বৃহস্পতিবার বিকেলে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের লাইনে দাঁড় করিয়ে স্লোগান দেওয়ানো হয়।

ভিডিও চিত্রে দেখা গেছে, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও শিলখুড়ী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোকাদ্দেসসহ কয়েকজন বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের লাইনে দাঁড় করিয়ে ধানের শীষ প্রতীকের স্লোগান দিতে বলছেন।

ভিডিও চিত্রে শিশুদের লক্ষ করে ‘আমরা যদি বড় হতাম, ধানের শীষে ভোট দিতাম।’ স্লোগান দিতে দেখা যায়। ওই স্লোগানের অনুকরণে শিশুদেরও একই স্লোগান দিতে দেখা গেছে।

সমালোচনার মুখে উপজেলা ছাত্রদল এই ঘটনায় যুগ্ম আহ্বায়ক ও শিলখুড়ি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোকাদ্দেসকে ‘সমন্বয়ক’ পদ থেকে অব্যাহতি দিয়েছে। সেই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে। গত শনিবার জারি করা ওই নোটিশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের সুস্পষ্ট অভিযোগে আপনাকে শিলখুড়ি ইউনিয়নের সমন্বয়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে হবে।

ওসি আজিম উদ্দিন বলেন, আদালত অভিযুক্তদের কাছে সমন পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী ২৭ জানুয়ারি কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে নির্বাচনপূর্ব আচরণবিধি লঙ্ঘন ও এই ঘটনার কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন আদালত।

ছাত্রদল আদালত সমন জারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সংশ্লিষ্ট সংবাদ: ছাত্রদল

২৯ জানুয়ারি ২০২৬
ভাইরাল সেই ভিডিও নিয়ে যা বললেন ছাত্রদল সভাপতি
১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত
২৪ ডিসেম্বর ২০২৫
গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে : ছাত্রদল সাধারণ সম্পাদক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দরকার পড়লে নির্বাচনের আগেই আন্দোলন : মির্জা আব্বাস
  2. আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না : জামায়াত আমির
  3. দেশে পৌঁছেছে ১ লাখ ৪৫ হাজার পোস্টাল ব্যালট
  4. নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় নিহত ৫
  5. শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২৯ বিএনপি নেতা বহিষ্কার
  6. নোয়াখালীতে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত ২

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x