শীত নিবারণে সীমান্তের মানুষের পাশে বিজিবি
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিজিবির শীতবস্ত্র বিতরণ। ছবি : এনটিভি
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় হাড় কাঁপানো শীতে সীমান্তবর্তী জনপদের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে এই বাহিনী।
আজ বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
সীমান্তবর্তী এলাকার তিন শতাধিক শীতার্ত, অসহায় ও দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)