Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:২০, ০৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ০০:২৬, ০৩ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:২০, ০৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ০০:২৬, ০৩ জানুয়ারি ২০২৬
আরও খবর
সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকে যেসব অধ্যাদেশ নিয়ে আলোচনা
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকারি দল : স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদের প্রথম অধিবেশনে উঠছে ১৩৩টি অধ্যাদেশ
১৩৩ অধ্যাদেশের কোনটা কীভাবে গৃহীত হবে তা সংসদের এখতিয়ার : স্বরাষ্ট্রমন্ত্রী
অবশেষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি

৯০ দিনের মধ্যে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির বিধান রেখে অধ্যাদেশ জারি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:২০, ০৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ০০:২৬, ০৩ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:২০, ০৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ০০:২৬, ০৩ জানুয়ারি ২০২৬
ফাইল ছবি

দেশের বাণিজ্যিক বিচার ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করে ‘বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিচারিক দীর্ঘসূত্রতা কাটিয়ে দ্রুততম সময়ে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি করা। এর মাধ্যমে বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থা অর্জনের পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে গুরুত্বপূর্ণ এই অধ্যাদেশটি জারি করেন। 

শুক্রবার (২ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে। 

বিশেষায়িত আদালত গঠন, মামলা ব্যবস্থাপনার আধুনিকায়ন ও ডিজিটাল বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার মাধ্যমে অধ্যাদেশটি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। একইসঙ্গে, মামলার চূড়ান্ত শুনানি শুরুর ৯০ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার বাধ্যবাধকতা রেখে প্রণীত এই আইনি কাঠামো দেশের ‘ইজ অব ডুয়িং বিজনেস’ বা সহজ ব্যবসা সূচকে আমূল পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

এই অধ্যাদেশের মূল লক্ষ্য হলো ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত জটিলতা ও বিরোধসমূহ দ্রুত এবং কার্যকরভাবে নিষ্পত্তি করা। এর ফলে পণ্য আমদানি-রপ্তানি, ব্যাংকিং লেনদেন, যৌথ উদ্যোগ চুক্তি, মেধা সম্পদ (ট্রেডমার্ক, পেটেন্ট), খনিজ সম্পদ এবং আন্তর্জাতিক বাণিজ্যিক রীতিনীতি সংক্রান্ত বিরোধগুলো সাধারণ আদালতের দীর্ঘসূত্রতা এড়িয়ে বিশেষায়িত আদালতের মাধ্যমে সমাধান করা সম্ভব হবে।

অধ্যাদেশ অনুযায়ী, সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে সরকার প্রয়োজনীয়সংখ্যক বাণিজ্যিক আদালত গঠন করবে। জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পর্যায়ের বিচারকগণ এই আদালতের দায়িত্ব পালন করবেন। বাণিজ্যিক আইনের ওপর বিশেষ প্রশিক্ষণ ও অভিজ্ঞতাসম্পন্ন বিচারকগণ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। 

এই অধ্যাদেশের একটি উল্লেখযোগ্য দিক হলো ‘সুইট ম্যানেজমেন্ট’ বা মামলা ব্যবস্থাপনা শুনানি। বিবাদী জবাব দাখিল করার পর প্রথম শুনানির দিনই আদালত বিচার্য বিষয়গুলো নির্ধারণ করবেন এবং কত সময়ের মধ্যে বিচার শেষ হবে, তার একটি রূপরেখা তৈরি করবেন। চূড়ান্ত শুনানি শুরু হওয়ার ৯০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার বাধ্যবাধকতা রাখা হয়েছে।

তথ্যপ্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ জোর দিয়ে অধ্যাদেশে বলা হয়েছে, ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ অনুসরণ করে ভার্চুয়াল উপস্থিতিতে সব ধরনের শুনানি সম্পাদন করা যাবে। এছাড়া ই-ফাইলিং এবং ইলেকট্রনিক উপায়ে সমন জারির বিধানও রাখা হয়েছে।

মামলাজট কমাতে অধ্যাদেশে ‘প্রাক-মামলা মধ্যস্থতা’ (প্রি সুইট মেডিটেশন) পদ্ধতি বাধ্যতামূলক করার সুযোগ রাখা হয়েছে। জরুরি কোনো অন্তর্বর্তী আদেশ প্রয়োজন না থাকলে, বাদীকে মামলা দায়েরের আগে মধ্যস্থতার চেষ্টা করতে হবে। এছাড়া মামলা চলাকালীন উভয় পক্ষ সম্মত হলে আদালতের মাধ্যমে ৩০ থেকে ৬০ দিনের মধ্যে মধ্যস্থতায় আসার বিধান রাখা হয়েছে।

বাণিজ্যিক আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ ৬০ দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন। প্রধান বিচারপতি এই উদ্দেশ্যে হাইকোর্ট বিভাগে এক বা একাধিক ‘বাণিজ্যিক আপিল বেঞ্চ’ গঠন করবেন। 

এর বাইরে অবকাঠামো প্রকল্প বা বড় বিনিয়োগ সংশ্লিষ্ট মামলাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হবে; অহেতুক সময়ক্ষেপণ করলে সংশ্লিষ্ট পক্ষের ওপর আদালত বড় অংকের জরিমানা বা খরচ আরোপ করতে পারবেন।

চুক্তিতে সুদের হার উল্লেখ না থাকলে আদালত প্রচলিত ব্যাংক হারের চেয়ে ২ শতাংশ বেশি হারে সুদ নির্ধারণ করতে পারবেন; প্রতি মাসে বিচারাধীন ও নিষ্পত্তিকৃত মামলার পরিসংখ্যান সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

অধ্যাদেশ নিষ্পত্তি বাণিজ্যিক বিরোধ

সংশ্লিষ্ট সংবাদ: অধ্যাদেশ

১৮ ডিসেম্বর ২০২৫
গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫ অনুমোদন
২৭ নভেম্বর ২০২৫
চার অধ্যাদেশের খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
  1. এক পরিবারের ৪ জন নিহত, মুহূর্তেই শেষ শিক্ষকের সুখের সংসার
  2. ব্রাহ্মণবাড়িয়ায় মহাষ্টমীর পুণ্যস্নানে গিয়ে তিতাসে নিখোঁজ স্কুলছাত্রী
  3. এনসিপির চার নেতার পদত্যাগ
  4. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় বিমান মন্ত্রীর শোক
  6. ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x