সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল
সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় ও বিচারক নিয়োগের জন্য করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৬ রহিতকরণ বিল সংসদে পাস হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়ে তা এখনও চলছে। আইনমন্ত্রী আসাদুজ্জামান বিলটি সংসদে উত্থাপন করেন। পরে তা সর্বসম্মত কণ্ঠভোটে পাস হয়।
এর আগে গত ৬ এপ্রিল সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা এবং বিচারক নিয়োগের জন্য অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ বাতিল করতে জাতীয় সংসদে বিল তোলা হয়। এ ছাড়া জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে অন্তর্বর্তী সরকারের করা অধ্যাদেশ বাতিল করে ২০০৯ সালের আইন পুনঃপ্রচলন করতে আরেকটি বিল আনা হয়।
ওই দিন আইনমন্ত্রী আসাদুজ্জামান জাতীয় সংসদে পৃথকভাবে তিনটি বিল উত্থাপন করেন। বিল তিনটি নিয়ে সংসদে আলোচনা হয়।
বিরোধী দল বিশেষভাবে সুপ্রিম কোর্ট সংক্রান্ত বিলের ওপর আপত্তি জানায়। আইনমন্ত্রী উল্লেখ করে বলেন, এসব বিল নিয়ে সংসদের বিশেষ কমিটিতে বিরোধী দলের ‘নোট অব ডিসেন্ট’ ছিল। তিনি স্পিকারকে অনুরোধ করেন, পরে বিলগুলো বিতর্কের জন্য রাখা হোক।

নিজস্ব প্রতিবেদক