Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৫:৪৫, ০১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৫০, ০১ জানুয়ারি ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৫:৪৫, ০১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৫০, ০১ জানুয়ারি ২০২৬
আরও খবর
কারাগারে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু
ধুলো আর মাকড়সার জালে বন্দি শতবর্ষের জ্ঞানের বাতিঘর
তিন জেলায় তারেক রহমানের নির্বাচনি সমাবেশ শনিবার
হাবিপ্রবিতে স্নাতক ভর্তি : প্রথম মেধাতালিকা প্রকাশ আগামীকাল
বীরগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

খানসামায় এক বছরে ৩০ জনের অপমৃত্যু

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৫:৪৫, ০১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৫০, ০১ জানুয়ারি ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৫:৪৫, ০১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৫০, ০১ জানুয়ারি ২০২৬
খানসামা থানা। ফাইল ছবি

দিনাজপুরের খানসামা উপজেলায় ২০২৫ সালে বিভিন্ন কারণে মোট ৩০ জনের অপমৃত্যুর ঘটনা ঘটেছে। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত উপজেলাজুড়ে এসব প্রাণহানি ঘটে। খানসামা থানার বার্ষিক তথ্য বিবরণী থেকে এই চাঞ্চল্যকর চিত্র পাওয়া গেছে।

থানার পরিসংখ্যান অনুযায়ী, অপমৃত্যুর কারণগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে পানিতে ডুবে; যার সংখ্যা ১১ জন। এছাড়া ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন ৯ জন, বিষপানে ৪ জন এবং বিদ্যুৎস্পর্শে ২ জনের মৃত্যু হয়েছে। বাকি ৪ জন মারা গেছেন আগুনে পুড়ে, দেওয়াল ধসে, যান্ত্রিক মেশিনের দুর্ঘটনায় এবং একজন অজ্ঞাতনামা হিসেবে।

ঘটনাগুলো বিশ্লেষণে দেখা যায়, পানিতে ডুবে মৃতদের অধিকাংশই শিশু। অভিভাবকদের অসচেতনতা ও নজরদারির অভাবকেই এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, ফাঁস নিয়ে আত্মহত্যাকারীদের মধ্যে বিবাহিত নারীর সংখ্যা বেশি, যার পেছনে পারিবারিক কলহ ও দাম্পত্য অশান্তিকে দায়ী মনে করা হচ্ছে। বিষপানে মৃত্যুর ঘটনায় উদ্বেগজনকভাবে উঠে এসেছে কিশোর-কিশোরীদের নাম। আবেগ ও মানসিক অস্থিরতার বশে তারা কীটনাশক পান করে আত্মহননের পথ বেছে নিয়েছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, বিষণ্ণতা ও মানসিক চাপ থেকে মুক্তি পেতে অনেকেই আত্মহত্যার পথ বেছে নেয়। এক্ষেত্রে পারিবারিক নির্যাতনের মতো বিষয়গুলো সামাজিকভাবে সমাধান করা এবং আক্রান্ত ব্যক্তিদের মানসিক সহায়তা (সাইকোলজিক্যাল সাপোর্ট) প্রদান করা অত্যন্ত জরুরি।

সমাজবিজ্ঞানীদের মতে, অপমৃত্যুর এই হার শুধু ব্যক্তিগত ব্যর্থতা নয় বরং সামাজিক সংকটের প্রতিফলন। পরিবারে যোগাযোগের ঘাটতি ও মানসিক স্বাস্থ্যের প্রতি অবহেলাই এসব ঘটনার নেপথ্য কারণ। প্রশাসনের পাশাপাশি সমাজের সুধীজন ও বিভিন্ন সংস্থাকে এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, গত বছরের তুলনায় এ বছর অপমৃত্যুর সংখ্যা কমেছে, যা আশাব্যঞ্জক। যদিও একটি মৃত্যুও কাম্য নয়। এর মূল কারণ খুঁজে বের করতে হবে। অনেক ক্ষেত্রেই মানসিক হতাশা ও জীবনের বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারার কারণে এমন ঘটনা ঘটে। কাউন্সেলিং, পারিবারিক সচেতনতা ও ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে এগুলো কমানো সম্ভব। এ বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরদার বলেন, গতবারের তুলনায় এবার অপমৃত্যুর ঘটনা অনেকটাই কমেছে। আশা করছি আগামী বছরে আরও কমবে। সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এসব অপমৃত্যু রোধ করা সম্ভব। বিশেষ করে শিশুদের প্রতি অভিভাবকদের দায়িত্ববোধ বাড়াতে হবে। পুলিশ এসব ঘটনা প্রতিরোধে কাজ করছে।

দিনাজপুর অপমৃত্যু
০৩ জানুয়ারি ২০২৬
দিনাজপুরে খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা
৩১ ডিসেম্বর ২০২৫
সূর্যের দেখা মিললেও দিনাজপুরে কমেনি শীতের তীব্রতা
৩০ ডিসেম্বর ২০২৫
শোকে স্তব্ধ ‘তৈয়বা ভিলা’
২৮ ডিসেম্বর ২০২৫
কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন, তীব্র শীতের পূর্বাভাস
২৭ ডিসেম্বর ২০২৫
বাসের ধাক্কায় ট্রাক্টর চালকসহ নিহত ২
২৬ ডিসেম্বর ২০২৫
কনকনে ঠান্ডায় কাঁপছে দিনাজপুর, ১১ ডিগ্রিতে নেমে জনজীবন বিপর্যস্ত
২২ ডিসেম্বর ২০২৫
বড়পুকুরিয়া কয়লা খনি রক্ষায় রাজপথ-রেলপথ অবরোধের হুঁশিয়ারি
২১ ডিসেম্বর ২০২৫
কুয়াশা ও হিমেল বাতাসে স্থবির জনজীবন
২০ ডিসেম্বর ২০২৫
দিনাজপুরে বাড়ছে শীতের তীব্রতা, হিম বাতাসে বিপর্যস্ত জনজীবন
০৭ ডিসেম্বর ২০২৫
মায়ের ফেলে যাওয়া নবজাতক পেল নতুন ঠিকানা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৮১ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা : ইসি
  2. নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে : তারেক রহমান
  3. লন্ডনগামী যাত্রীদের জন্য বিমানের গুরুত্বপূর্ণ নির্দেশনা
  4. সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইলফোন নিয়ে যেতে পারবেন : ইসি
  5. এনসিপির আহ্বায়ক নাহিদের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট
  6. ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের কড়া সমালোচনা ডাকসু ভিপির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x