Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২৫, ১৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৪:৩৯, ১৬ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২৫, ১৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৪:৩৯, ১৬ ডিসেম্বর ২০২৫
আরও খবর
খালেদা জিয়ার সমাধিতে সাবেক রাজনৈতিক সচিব মোসাদ্দেক আলীর শ্রদ্ধা
খালেদা জিয়ার সমাধিতে প্রধান উপদেষ্টা ও তিনবাহিনীর শ্রদ্ধা নিবেদন
সূর্যাস্তের আগে পৌঁছাতে না পারায় জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন
১৬ ডিসেম্বর জাতির জন্য শ্রেষ্ঠতম দিন : আসিফ নজরুল
বিজয় দিবসে গুণীজন সম্মাননা পেলেন সৈয়দা ইকবাল মান্দ বানু

বিজয় দিবস উদযাপনে মেতেছে জাতি

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২৫, ১৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৪:৩৯, ১৬ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২৫, ১৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৪:৩৯, ১৬ ডিসেম্বর ২০২৫

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয়ের ৫৪তম বার্ষিকীতে সারাদেশ উৎসব ও বেদনার এক মিশ্র আবহে মহান বিজয় দিবস উদযাপন করছে। জাতি আজ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাঁদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

দিনের শুরুতেই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে তিন বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সারাদেশে উৎসবের আমেজ

বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে সরকারি, আধা-সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। দিনটি উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্থানীয় শহীদ মিনার ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী এবং ধর্মীয় উপাসনালয়গুলোতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

জামালপুরে মহান বিজয় দিবস উদযাপিত

জামালপুর থেকে প্রতিবেদক আসমাউল আসিফ জানান, মহান বিজয় দিবস উপলক্ষে শহরের দয়াময়ী এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. ইউসুপ আলী। এরপর পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর জেলা প্রেসক্লাব, সচেতন নাগরিক

কমিটি, সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে কুজকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া আয়োজন করা হয়।

নওগাঁয় বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

নওগাঁ থেকে প্রতিবেদক আসাদুর রহমান জয় জানান, শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, জেলা প্রেসক্লাব, জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়াশন, জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী, নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, সিভিল সার্জন অফিস, বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও নওগাঁ জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শণ, শহরের এটিম মাঠে বিজয় মেলা, সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহতবীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে আজ।

ফুলে ফুলে ভরে গেছে ময়মনসিংহের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের শহীদ বেদি

ময়মনসিংহ থেকে প্রতিবেদক আইয়ুব আলী জানান, সারাদেশের মতো ময়মনসিংহে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন হয়। ভোরের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শহীদ বেদিতে। প্রথমে বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী, রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, পরে জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, সিটি করপোরেশন প্রশাসন, মুক্তিযোদ্ধারা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করার পরপরই সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।

পিরোজপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

পিরোজপুর থেকে প্রতিবেদক রশিদ আল মুনান জানান, শ্রদ্ধা আর ভালোবাসায় নানা আয়োজনে পিরোজপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্থানীয় বলেশ্বর ঘাটের শহীদ স্মৃতি স্তম্ভে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে শহীদ স্মৃতিস্তম্ভে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ প্রমুখ।

যথাযোগ্য মর্যাদায় মাগুরায় মহান বিজয় দিবস পালিত

মাগুরা থেকে প্রতিবেদক শফিকুল ইসলাম জানান, মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষে সূর্যোদয়ের পর ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনের সূচনা হয়। ভোরে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্নয়ে নোমানী ময়দানে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুদ, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ স্কুল কলেজ প্রধানরা ফুলের শ্রদ্ধাঞ্জলি জানায়।

মাগুরা প্রেসক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ সাংবাদিকরা তাদের বক্তব্যে জেলার মুক্তিযুদ্ধা ও বিজয়ের ইতিহাস তুলে ধরেন।

চট্টগ্রামে বিজয় দিবস পালন

চট্টগ্রাম থেকে প্রতিবেদক আরিস আহমেদ জানান, দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। ভোরে সুর্যোদয়ের পর ৩১বার তোপধ্বনি ও বিউগলের সুরে বেজে উঠা ধ্বনির পর শুরু হয় শ্রদ্বা নিবেদন। চট্টগ্রামের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্বা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন ও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। এ ছাড়া ডিআইজি, জেলাপরিষদ, চট্টগ্রাম প্রেসক্লাব, ওয়াসাসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা হালিশহরে অবস্থিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্বা জানান।

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর থেকে প্রতিবেদক শরীফুল ইসলাম বলেন, দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তান শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চাঁদপুরের সরকারি দপ্তর, রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের লোকজন। শহরের মুক্তিযোদ্ধা সড়কে লেকের পাড়ে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ডিসিসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সদস্যরা, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষে পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর পৌরসভার পক্ষে পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কবির হোসেন সরদার।

পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে চাঁদপুর মেডিকেল কলেজ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, পুরান বাজার ডিগ্রি কলেজ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আক্কাছ আলী রেলওয়ে একাডেমি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা আইনজীবী সমিতি, চাঁদপুর প্রেসক্লাব ও সাহিত্য একাডেমি।

এরপর সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরক কসরত প্রদর্শিত হয়। অন্যান্য কর্মসূচির পাশাপাশি দিবস উপলক্ষ্যে ১৬ থেকে ১৯ডিসেম্বর পর্যন্ত হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী বিজয় মেলার (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের) আয়োজন করা হয়েছে।

মহান বিজয় দিবস জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদন

সংশ্লিষ্ট সংবাদ: মহান বিজয় দিবস

১৭ ডিসেম্বর ২০২৫
১৬ ডিসেম্বর জাতির জন্য শ্রেষ্ঠতম দিন : আসিফ নজরুল
১৭ ডিসেম্বর ২০২৫
বিজয় দিবসে গুণীজন সম্মাননা পেলেন সৈয়দা ইকবাল মান্দ বানু
১৬ ডিসেম্বর ২০২৫
মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আমির হামজার বিতর্কিত মন্তব্য
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
  2. প্রশিক্ষণ হবে প্রবলেম সলভিং : প্রধান উপদেষ্টা
  3. জামালপুর-২ আসনে বিএনপি-জামায়াতের টার্গেট নৌকার ভোট 
  4. নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি হতে পারে : প্রেস সচিব
  5. গাঁজাসহ ছাত্রদলের আহ্বায়ক আটক
  6. শিল্প কারখানার ১০ ফেব্রুয়ারির ছুটি যে কোনো দিন সমন্বয় করা যাবে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x