শিল্প কারখানার ১০ ফেব্রুয়ারির ছুটি যে কোনো দিন সমন্বয় করা যাবে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি যে ছুটি ঘোষণা করা হয়েছে, তা যেসব কারখানা কার্যকর করবে, তারা পরবর্তীতে যে কোনো দিনে সেই ছুটি পুষিয়ে নিতে পারবে।
পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজেএমইএ’র আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্তে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি যে ছুটি ঘোষণা করা হয়েছে, তা যেসব কারখানা কার্যকর করবে, তারা প্রয়োজনে পরবর্তীতে যেকোনো দিনে শ্রমিকদের দিয়ে একদিন কাজ করিয়ে সেই ছুটি পুষিয়ে নিতে পারবে।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ২৫ জানুয়ারি জারিকৃত এক স্মারকের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার এক দিনের বিশেষ ছুটি ঘোষণা করা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক