প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে সিইসি
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন থেকে রওনা হন তিনি।
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ছিলেন চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব।
এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা। এ ছাড়া রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়েও আবেদন করেছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক