Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)
০৩:০০, ১৮ অক্টোবর ২০২৫
আপডেট: ০৩:০০, ১৮ অক্টোবর ২০২৫
এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)
০৩:০০, ১৮ অক্টোবর ২০২৫
আপডেট: ০৩:০০, ১৮ অক্টোবর ২০২৫
আরও খবর
কুষ্টিয়ায় শাহাবুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
লালন সাঁই স্মরণে ছেউড়িয়ায় আলোচনা সভা
এক ভোট নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৭
কৃষি মেলায় নজর কেড়েছে ‘শস্য মানচিত্র’
সীমান্তে গুলিতে নিহত শান্তর মরদেহ ৮ দিন পর ফেরত দিল বিএসএফ

লালনের আখড়াবাড়িতে লাখো মানুষের ভিড়, তিলধারণের ঠাঁই নেই

এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)
০৩:০০, ১৮ অক্টোবর ২০২৫
আপডেট: ০৩:০০, ১৮ অক্টোবর ২০২৫
এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)
০৩:০০, ১৮ অক্টোবর ২০২৫
আপডেট: ০৩:০০, ১৮ অক্টোবর ২০২৫
কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে লাখো মানুষের ভিড়। ছবি : এনটিভি

আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় অবস্থিত বিখ্যাত আখড়াবাড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা ও মেলা। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রবেশপথ, আখড়াবাড়ি, মাজার প্রাঙ্গণ এবং মেলার মাঠ—সবখানেই বাউল ভক্ত, অনুরাগী, ফকির, সাধুসহ দর্শনার্থীদের পদচারণায় মুখরিত; কোথাও যেন তিলধারণের ঠাঁই নেই।

তিরোধান দিবস উপলক্ষে আখড়াবাড়ি প্রাঙ্গণ এখন লাখো লালনভক্ত ও অনুসারীদের ভিড়ে মুখরিত। চলেছে গুরু-শিষ্যের ভাব বিনিময় এবং অধিবাস। বয়োজ্যেষ্ঠ আব্দুর রাজ্জাক শাহ জানান, শনিবার সকালে বাল্যসেবা ও দুপুরে পূর্ণ সভার মধ্য দিয়ে এই সাধুসঙ্গ শেষ হবে। তিনি বলেন, প্রথম দিনেই লাখো মানুষের পদচারণায় মুখরিত আখড়াবাড়ি। পা ফেলানোর জায়গা নেই। অতীতের সব রেকর্ড ভেঙে বিভিন্ন এলাকা থেকে ভক্তবৃন্দরা ছুটে আসছেন। লালন শাহর মাজারের সহকারী খাদেম রিপন শাহ বলেন, মানবতা ও অসাম্প্রদায়িকতার যে বাণী লালন সাঁইজি প্রচার করে গেছেন, তা আজও ফাল্গুন ধারার মতো প্রবহমান। তিরোধান দিবস ঘিরে কয়েক লাখ মানুষ ইতোমধ্যে ছুটে এসেছেন আখড়াবাড়িতে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ উৎসব শুক্রবার বিকেলে আখড়াবাড়ির বাইরে কালী নদীর পাড়ঘেঁষা মূল মঞ্চে উদ্বোধন করা হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ভিডিও বার্তার মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

উদ্বোধনী অনু্ষ্ঠানে লালন বক্তব্য দেন লেখক ও লালন বিশেষজ্ঞ ফরহাদ মজহার। জেলা প্রশাসক ও লালন একাডেমির এডহক কমিটির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে অনু্ষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।

আখড়াবাড়ি প্রাঙ্গণের মূল মঞ্চে এদিন বাউল ও লালন একাডেমির শিল্পীরা মধ্যরাত পর্যন্ত লালনের গান পরিবেশন করেন। এছাড়া কালী নদীতীরে বিশাল মাঠে মেলা বসেছে, যেখানে গান শোনার ফাঁকে মানুষকে কেনাকাটা করতে দেখা যায়।

জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন সাংবাদিকদের জানিয়েছেন, দেশ ও দেশের বাইরে থেকে লালন ভক্ত অনুরাগীরা আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় ভিড় জমিয়েছেন। তাদের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সবার সহযোগিতায় সুন্দরভাবে তিনদিনের আয়োজন শেষ করার প্রত্যাশা রয়েছে।

কুষ্টিয়া লালন শাহ আখড়াবাড়ি তিরোধান দিবস

সংশ্লিষ্ট সংবাদ: কুষ্টিয়া

২৭ জানুয়ারি ২০২৬
কৃষি মেলায় নজর কেড়েছে ‘শস্য মানচিত্র’
১৩ ডিসেম্বর ২০২৫
সীমান্তে গুলিতে নিহত শান্তর মরদেহ ৮ দিন পর ফেরত দিল বিএসএফ
২৫ সেপ্টেম্বর ২০২৫
কুমারখালীতে ৫২তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  2. আট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
  3. শেরপুর-৩ আসনে ভোট গণনায় এগিয়ে বিএনপি
  4. ৪৫০০ লিটার পেট্রলসহ ট্যাঙ্কলরি জব্দ, আটক ২
  5. মোবাইলফোনে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু
  6. শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচন বর্জন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x