Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১৮:০০, ১১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:০১, ১১ সেপ্টেম্বর ২০২৬
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১৮:০০, ১১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:০১, ১১ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
পতিত সরকার দেশের অন্ধকার ভবিষ্যৎ রেখে পালিয়ে গেছে : ড. তিতুমীর
শরীয়তপুরে পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধে ধস
এক্সেল ভেঙে সড়কে পড়ে যায় পাখিভ্যান, পেছন থেকে বাসের ধাক্কায় নিহত ২
প্রধানমন্ত্রীর নির্দেশে সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিল প্রশাসন
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে কটূক্তি, স্কুলশিক্ষক আটক

পদ্মার পানি বাড়ায় কুষ্টিয়ায় পানিবন্দি অর্ধলাখ মানুষ

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১৮:০০, ১১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:০১, ১১ সেপ্টেম্বর ২০২৬
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১৮:০০, ১১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:০১, ১১ সেপ্টেম্বর ২০২৬
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধিতে উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ছবি : এনটিভি

টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় অর্ধলাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ডুবে গেছে সড়ক ও আবাদি জমি। পানি ঢুকে পড়ায় এসব এলাকার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

রান্নার জায়গা ও চলাচলের পথ তলিয়ে যাওয়ায় চরাঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অনেক এলাকায় নৌকা ছাড়া চলাচলের উপায় নেই। ঘরবাড়ি ও বসতভিটার আশপাশে বিষধর সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন বানভাসি মানুষ। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। দেখা দিয়েছে গোখাদ্য ও বিশুদ্ধ পানির সংকটের আশঙ্কা।

পানিতে তলিয়ে গেছে রোপা আমন, কলা, মরিচসহ বিভিন্ন ফসল। প্রাথমিক হিসাবে প্রায় ৩৫০ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। মূল ভূখণ্ডের সঙ্গে অনেক এলাকার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর মধ্যে নতুন করে চিলমারী ইউনিয়নের উদয়নগরসহ কয়েকটি এলাকায় পদ্মার ভাঙন শুরু হওয়ায় দুর্গত মানুষের উদ্বেগ আরও বেড়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, উজান থেকে ফারাক্কা হয়ে নেমে আসা ঢলের কারণে গত এক সপ্তাহ ধরে পদ্মার পানি দ্রুত বাড়ছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক শূন্য ২ মিটার, যা বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার নিচে। বৃহস্পতিবার বিকেলে সেখানে পানির উচ্চতা ছিল ১২ দশমিক ৮৮ মিটার। অর্থাৎ ১৮ ঘণ্টায় পানি বেড়েছে ১৪ সেন্টিমিটার।

অন্যদিকে, ভাগজত পয়েন্টে শুক্রবার সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ১৪ দশমিক ৯০ মিটার, যা বিপৎসীমার ৬২ সেন্টিমিটার নিচে। পাউবো জানিয়েছে, এ পয়েন্টে প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৭ সেন্টিমিটার করে পানি বাড়ছে।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, উজান থেকে নেমে আসা ঢলের কারণে পদ্মার পানি বাড়ছে। তবে আগামী দুই-এক দিনের মধ্যে পানি কমতে শুরু করবে বলে তারা ধারণা করছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মুশতাক আহম্মেদ বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ১৮টি প্রাথমিক ও দুটি মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি পাঠদান স্থগিত রাখা হয়েছে। তবে বন্যায় গৃহহীন মানুষকে আশ্রয় দেওয়ার জন্য বিদ্যালয় ভবনগুলো খোলা থাকবে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে জরুরি ত্রাণ সহায়তা কার্যক্রম চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে চিলমারী ইউনিয়নের অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে সীমিত পরিসরে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, দুটি ইউনিয়নের মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং দুর্গত মানুষের সহায়তায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়া পদ্মা নদী পানি বৃদ্ধি পানিবন্দি

সংশ্লিষ্ট সংবাদ: কুষ্টিয়া

১৫ সেপ্টেম্বর ২০২৬
খোলাবাজারে সরকারি সার বিক্রি, বিএডিসি ডিলারকে জরিমানা
২৭ জানুয়ারি ২০২৬
কৃষি মেলায় নজর কেড়েছে ‘শস্য মানচিত্র’
১৩ ডিসেম্বর ২০২৫
সীমান্তে গুলিতে নিহত শান্তর মরদেহ ৮ দিন পর ফেরত দিল বিএসএফ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পিবিআই-ডিবি-পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার
  2. সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন স্থায়ী ঠিকানাহীন মিশন আচার্য
  3. ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুমকে বদলি
  4. ডিবি হেফাজতে মৃত্যু : হায়াতুলের রিভিউ আবেদনের শুনানি ২৯ নভেম্বর
  5. সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
  6. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x