Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:০০, ১৭ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২৩:১০, ১৭ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:০০, ১৭ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২৩:১০, ১৭ সেপ্টেম্বর ২০২৫
আরও খবর
আলিঙ্গনে এগোলেন ম্যাক্রোঁ, পিছিয়ে গেলেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী!
এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষা: আবেদনে শীর্ষে ঢাকা, ত্রুটিপূর্ণ মূল্যায়ন ধরা পড়লেই শাস্তি
রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় গ্রেপ্তার ১৫
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে বৈঠকে বসছেন জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা
ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, তালিকায় অবস্থান কত?

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করল ফ্রান্স

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:০০, ১৭ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২৩:১০, ১৭ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:০০, ১৭ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২৩:১০, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে রাজধানী ঢাকায় একটি অত্যাধুনিক কেন্দ্র চালু করেছে ফ্রান্স। এই কেন্দ্রটি স্বল্প ও দীর্ঘমেয়াদি উভয় ভিসার আবেদনকারীদের জন্য আরও উন্নত ও দ্রুত সেবা নিশ্চিত করবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গুলশান অ্যাভিনিউয়ের র‌্যাংগস জেড স্কয়ারে অবস্থিত এই কেন্দ্রটি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।

বুধবার থেকে আবেদনকারীরা ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটের মাধ্যমে আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করে কেন্দ্রে তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসদুপুই বলেন, এই উদ্যোগের লক্ষ্য হলো বাংলাদেশিদের ভ্রমণের সুবিধা ও দক্ষতা বৃদ্ধি করা।

রাষ্ট্রদূত আরও বলেন, এর ফলে দৈনিক আবেদন জমা পড়ার সংখ্যা বৃদ্ধি পাবে, অ্যাপয়েন্টমেন্ট পেতে অপেক্ষার সময় কমবে, অর্থপ্রদানের বিকল্পগুলো আধুনিকীকরণ হবে ও একটি বিশেষায়িত কেন্দ্রের মাধ্যমে আবেদনকারীদের অভিজ্ঞতা উন্নত হবে।

রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ভিএফএস গ্লোবাল আবেদনপত্র ও সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করবে, তবে প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব ফ্রান্স দূতাবাসের ওপরই থাকবে।

এটি প্রশিক্ষিত গ্রাহক পরিষেবা প্রতিনিধিদের দ্বারা সাজানো হয়েছে ও গ্রাহকের সুবিধার জন্য ডিজাইন করা হয়েছে। আবেদনকারীরা অতিরিক্ত সুবিধাও পাবেন, যেমন প্রিমিয়াম সার্ভিস, কুরিয়ার, ফর্ম পূরণসহ আরও বেশ কিছু সেবা।

ভিএফএস গ্লোবাল ২০০৪ সাল থেকে ভিসা প্রক্রিয়াকরণে ফরাসি সরকারের সঙ্গে কাজ করছে, বর্তমানে ২৯টি দেশে ফ্রান্সের জন্য ৭০টি ভিসা কেন্দ্র পরিচালনা করছে তারা।

ভিএফএস গ্লোবাল জানিয়েছে, তাদের ভূমিকা কেবল আবেদনপত্র সংগ্রহ, প্রয়োজনীয় নথিপত্র ও বায়োমেট্রিক তালিকাভুক্তির মতো প্রশাসনিক কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

শেনজেন ব্যবস্থার আওতায় ভিসার সিদ্ধান্ত, অনুমোদন ও প্রত্যাখ্যান করা ফরাসি দূতাবাসের এখতিয়ারভুক্ত।

নতুন ভিসা কেন্দ্রটি রোববার থেকে বৃহস্পতিবার, সকাল ৮টা ৩০ থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন : https://visa.vfsglobal.com/bgd/en/fra.

ফ্রান্স ভিসা আবেদন কেন্দ্র ঢাকা

সংশ্লিষ্ট সংবাদ: ফ্রান্স

০৯ নভেম্বর ২০২৬
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে বৈঠকে বসছেন জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা
০৬ নভেম্বর ২০২৬
ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
৩১ অক্টোবর ২০২৬
কড়া নিরাপত্তায় ফ্রান্সে হাজারো মানুষের বিক্ষোভ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সংসদ সদস্য সেলিমুজ্জামানের গাড়ি বহরে দুর্ঘটনায় নিহত ১
  2. সচেতনতা বাড়িয়ে ডায়াবেটিসের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী
  3. জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ, খতিব আটক
  4. এবার নিজে নিজেই স্কুলে যাবে আরহাদ
  5. বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত
  6. কেশবপুরে গ্রামীণ ব্যাংক শাখা থেকে পেট্রল বোমা সদৃশ বস্তু জব্দ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x