Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
নাজমুল হাসান, নাটোর (বড়াইগ্রাম-গুরুদাসপুর-সিংড়া)
১২:৪০, ২১ আগস্ট ২০২৫
আপডেট: ১২:৪৬, ২১ আগস্ট ২০২৫
নাজমুল হাসান, নাটোর (বড়াইগ্রাম-গুরুদাসপুর-সিংড়া)
১২:৪০, ২১ আগস্ট ২০২৫
আপডেট: ১২:৪৬, ২১ আগস্ট ২০২৫
আরও খবর
নেত্রকোনায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত
ময়মনসিংহে কাভার্ড ভ্যানচাপায় দুই শিশু নিহত
চাটমোহরে সড়ক দুর্ঘটনায় উপসহকারী কৃষি কর্মকর্তার মৃত্যু
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৪
নওগাঁয় সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের প্রতিটি বাঁকে মরণফাঁদ

নাজমুল হাসান, নাটোর (বড়াইগ্রাম-গুরুদাসপুর-সিংড়া)
১২:৪০, ২১ আগস্ট ২০২৫
আপডেট: ১২:৪৬, ২১ আগস্ট ২০২৫
নাজমুল হাসান, নাটোর (বড়াইগ্রাম-গুরুদাসপুর-সিংড়া)
১২:৪০, ২১ আগস্ট ২০২৫
আপডেট: ১২:৪৬, ২১ আগস্ট ২০২৫
বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের প্রতিটি বাঁকে মরণফাঁদ। ছবি : এনটিভি অনলাইন

ভোরের আলো ফুটতেই উত্তরাঞ্চলগামী ট্রাক, বাস ও প্রাইভেটকারগুলো নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক ধরে ছুটে চলে। সোনা মসজিদ, হিলি স্থলবন্দর কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র- এই সড়ক দেশের অর্থনীতির অন্যতম প্রাণশক্তি। তবে যাত্রীদের কাছে এটি শুধু যাতায়াতের পথ নয়, পরিণত হয়েছে ভয়াবহ দুর্ঘটনার ‘মরণপথ’।

২০১৪ সালের বড়াইগ্রামের রেজুর মোড়ে এক ভুল ওভারটেকিংয়ে ঝরে যায় ৩৮ প্রাণ, আহত হন অন্তত ২৫ জন। আজও সেখানে স্থানীয়রা শোনান কাতর আর্তনাদ, ‘ওই দিন আমার বাবাকে হারাইছি’, ‘আমার স্বামী আর ফেরেনি।’

বনপাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত মহাসড়কে ঘটেছে ১১৪টি দুর্ঘটনা। নিহত হয়েছেন ৩৪ জন, আহত ১২৪ জন। প্রতিটি সংখ্যা যেন একটি পরিবারের ভাঙার গল্প।

মহাসড়কের ৩২ কিলোমিটারের মধ্যে ২৫টি বাঁক রয়েছে। প্রতিদিন হাজারো ভারী যান চললেও রাস্তার প্রস্থ সীমিত, এবং দ্রুতগতির বাস-ট্রাকের ওভারটেকিং ঝুঁকি বহুগুণ বাড়িয়েছে। 

স্থানীয় ব্যবসায়ী রবিউল করিম বলেন, মূল সড়কে চলাচলরত তিন চাকার যানবাহন দ্রুতগতির গাড়ির সঙ্গে সংঘর্ষের ঝুঁকি বাড়াচ্ছে। খানা-খন্দও দুর্ঘটনার কারণ।

২০১৪ সালের দুর্ঘটনায় পঙ্গু হওয়া আজিজুর রহমান জানান, অর্থের অভাবে চিকিৎসা চালানো সম্ভব হয়নি। এখন পঙ্গুত্ব নিয়েই বেঁচে আছি। চাই, এই সড়ক নিরাপদ হোক।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, হাইওয়ে পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে। 

জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলাম বলেন, সড়কটি ফোর লেন এবং মাঝখানে ডিভাইডার থাকা জরুরি, তবেই দুর্ঘটনা কমবে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, অ্যাম্বুলেন্স না থাকায় আহতদের সময়মতো হাসপাতালে নেওয়া যায় না। তিনি উল্লেখ করেন, দ্রুতগতির গাড়ি ও ঝুঁকিপূর্ণ বাঁকে ওভারটেকিংই দুর্ঘটনার প্রধান কারণ।

নাটোর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম জানান, মহাসড়কটি দেশের প্রথম সার্ভিস লেনযুক্ত সড়ক হলেও প্রশস্ত করার উদ্যোগ জরুরি। সরকারের মাস্টারপ্ল্যান অনুযায়ী ফোর লেনে উন্নীত করার কাজ চলছে এবং ঝুঁকিপূর্ণ অংশে তাৎক্ষণিক মেরামতের কাজও হবে।

নাটোর সড়ক দুর্ঘটনা
১১ অক্টোবর ২০২৬
জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে পালানো যুবককে ধরিয়ে দিলে পুরস্কার
০৭ অক্টোবর ২০২৬
নাচোলে পশুর হাট ইজারার ৩৩ লাখ টাকা রাজস্ব বকেয়া, ধরাছোঁয়ার বাইরে ইজারাদাররা
০১ অক্টোবর ২০২৬
বড়শিতে ধরা পড়ল সাড়ে ১৩ কেজির চিতল মাছ
১৯ সেপ্টেম্বর ২০২৬
খেলার সময় পুকুরে গিয়ে প্রাণ গেল ভাই-বোনের
১৭ সেপ্টেম্বর ২০২৬
ভাঙারি দোকানে সরকারি মালামাল বিক্রি, সভাপতি বলছেন ‘হেফাজতে রেখেছেন’
০৭ সেপ্টেম্বর ২০২৬
মাদকাসক্ত ছেলের ১ বছর সাজা চাইলে ভ্রাম্যমাণ আদালত দেন ৬ মাস
০১ সেপ্টেম্বর ২০২৬
দুই ঘণ্টা বন্ধের পর রাজশাহীর সঙ্গে ট্রেন চলাচল শুরু
০১ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণার্থীদের ভাতার টাকা কেটে যুব উন্নয়ন কর্মকর্তাদের নাস্তা
২৫ আগস্ট ২০২৬
অতিথি না করায় ‘১৪৪ ধারা’ জারির মাইকিং, সেই ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা
২৫ আগস্ট ২০২৬
আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শিশুদের বইপড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর
  2. পাবনায় সন্ত্রাসীদের গুলিতে আ.লীগ ও শ্রমিক দলনেতা নিহত
  3. ভৈরবে ইঞ্জিন খুলে নেওয়ার পর ১ কিলোমিটার পেছনে চলে গেল ট্রেন!
  4. ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন রিকশা, নীতিমালা প্রকাশ
  5. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে বিজয়ী
  6. সন্তান রেখে স্ত্রী উধাও, প্রবাসী স্বামীর সৌদিতে দুধ দিয়ে গোসল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x