Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
মোস্তাফিজ আমিন, ভৈরব
২২:৪৫, ২৯ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:৫০, ২৯ অক্টোবর ২০২৬
মোস্তাফিজ আমিন, ভৈরব
২২:৪৫, ২৯ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:৫০, ২৯ অক্টোবর ২০২৬
আরও খবর
টেক্সটাইল ইঞ্জিনিয়ার থেকে সফল খামারি
ডেঙ্গুতে নারী পুলিশ সদস্যের মৃত্যু
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি
‘আল্লাহ আমাকে কোটি টাকার মালিক করে রমজান মাসে বিয়ে দিন’

ভৈরবে ইঞ্জিন খুলে নেওয়ার পর ১ কিলোমিটার পেছনে চলে গেল ট্রেন!

মোস্তাফিজ আমিন, ভৈরব
২২:৪৫, ২৯ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:৫০, ২৯ অক্টোবর ২০২৬
মোস্তাফিজ আমিন, ভৈরব
২২:৪৫, ২৯ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:৫০, ২৯ অক্টোবর ২০২৬
ভৈরবে ইঞ্জিন খুলে নেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে ১ কিলোমিটার পেছনে যায় কিশোরগঞ্জ এক্সপ্রেস। ছবি : এনটিভি

ভৈরব রেলওয়ে জংশনে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন খুলে নেওয়ার পর বগিগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রায় এক কিলোমিটার পেছনে চলে যাওয়ার মতো এক ভুতুড়ে ও বিপজ্জনক ঘটনা ঘটেছে। ট্রেনটিতে থাকা শত শত যাত্রী এ সময় চরম আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে পড়েন। ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে দায়িত্বশীল এক রেলকর্তার বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগও উঠেছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভৈরব রেলওয়ে জংশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

যাত্রী ও রেলওয়ে সূত্রে জানা যায়, বিকেল ৪টায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি ছেড়ে আসে। নির্ধারিত সময়ে ট্রেনটি ভৈরব জংশনে পৌঁছানোর পর ট্রেনের দিক পরিবর্তনের জন্য ইঞ্জিন কেটে আলাদা করা হয়। ইঞ্জিনটি সামনের দিকে আউটারের দিকে চলে যাওয়ার পর হঠাৎ করেই ইঞ্জিনবিহীন বগিগুলো পেছনের দিকে গড়িয়ে চলতে শুরু করে। এভাবে চলতে চলতে ট্রেনটি স্টেশন থেকে প্রায় ১ কিলোমিটার দূরে চলে যায়। পরে ট্রেনের ভেতরে থাকা গার্ডের দ্রুত তৎপরতায় জরুরি ব্রেক কষে বগিগুলো থামানো হয়। এরপর অন্য ইঞ্জিন এসে ট্রেনটিকে উদ্ধার করে পুনরায় ৩ নম্বর লাইনে ফিরিয়ে আনে। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা বিলম্বে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্রেনে থাকা গার্ড ওমর আলী বলেন, ভৈরবে ট্রেনটি আসার পর ইঞ্জিন কাটার সময় লাইন ব্যস্ত থাকায় বগিগুলো কিছুটা পেছনের দিকে গড়িয়ে চলে যায়। তাৎক্ষণিকভাবে আমি ট্রেনের ভেতরে গিয়ে ইমারজেন্সি ব্রেক কষে গাড়িটি থামাই। যাত্রীরা আতঙ্কিত হলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

দীর্ঘ দুই ঘণ্টার বিলম্ব এবং ইঞ্জিন ছাড়াই ট্রেন পেছানোর এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রেল কর্তৃপক্ষের চরম দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন যাত্রীরা।

ট্রেনযাত্রী ওয়ালীদ বলেন, ভৈরবে এসে দেখি ট্রেনটি কোনো ইঞ্জিন ছাড়াই পেছন দিকে ছুটছে। আমিসহ ট্রেনের সবাই তখন চরম আতঙ্ক ও ভয়ের মধ্যে ছিলাম।

আরেক যাত্রী জসিম উদ্দিন বলেন, রাতে আমার ভাইয়ের বিদেশ যাওয়ার ফ্লাইট ছিল। ট্রেন নির্ধারিত সময়ে না ছাড়ায় আমাদের মতো অনেক যাত্রীরই বড় ধরনের ভোগান্তি ও ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল।

নরসিংদীর যাত্রী মোস্তাফিজুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ভৈরবে এসে এমন ভীতিকর পরিস্থিতির মুখে পড়ব ভাবিনি। রেলপথে নিরাপত্তা ও নজরদারি আরও বাড়ানো জরুরি।

এ বিষয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, লাইন ডাউন থাকার কারণে কিছুটা সমস্যা হয়েছিল। এছাড়া একই সময়ে ঢাকা-সিলেট ও চট্টগ্রামগামী ৪টি ট্রেনকে সিগন্যাল দিতে গিয়ে ট্রেন ছাড়তে প্রায় দুই ঘণ্টা বিলম্ব হয়েছে।

এদিকে ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সহকারী স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন। এ বিষয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ দুঃখ প্রকাশ করে বলেন, সহকারী স্টেশন মাস্টারের সাংবাদিকদের সঙ্গে আরও ভালো ব্যবহার করা উচিত ছিল। বিষয়টি আমি দেখছি, প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করব।

ট্রেন কিশোরগঞ্জ ভৈরব রেলওয়ে জংশন

সংশ্লিষ্ট সংবাদ: ট্রেন

১৩ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের
১২ নভেম্বর ২০২৬
পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু
১২ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই ঘণ্টা বন্ধ ছিল পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল 
  2. চট্টগ্রামে অতিরিক্ত মদ পানে ৩ জনের মৃত্যু
  3. বিমানবন্দর থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার
  4. প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে সংলাপে বসছে এনসিপি
  5. এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে
  6. ডেঙ্গুতে নারী পুলিশ সদস্যের মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x