Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)
১১:১৫, ০৯ আগস্ট ২০২৫
আপডেট: ১১:১৮, ০৯ আগস্ট ২০২৫
সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)
১১:১৫, ০৯ আগস্ট ২০২৫
আপডেট: ১১:১৮, ০৯ আগস্ট ২০২৫
আরও খবর
আওয়ামী লীগের ফেরার বাতাস শুধু সোশ্যাল মিডিয়াতে : সারজিস আলম
কসবায় নায়েব আলী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া ২৪ হাজার কেজি অবৈধ সারসহ ট্রাক আটক
রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে ভোট দেননি রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল নিষিদ্ধ রিং জাল পুড়িয়ে ধ্বংস

টিয়া-ময়না পালনে সফল ‘পাখি মফিজ’

সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)
১১:১৫, ০৯ আগস্ট ২০২৫
আপডেট: ১১:১৮, ০৯ আগস্ট ২০২৫
সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)
১১:১৫, ০৯ আগস্ট ২০২৫
আপডেট: ১১:১৮, ০৯ আগস্ট ২০২৫
পাখি হাতে নিয়ে আছেন উদ্যোক্তা মো. মফিজুল ইসলাম। ছবি : এনটিভি অনলাইন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের শান্তিপুর গ্রামের মো. মফিজুল ইসলাম এখন সবার কাছে পরিচিত ‘পাখি মফিজ’ নামে। একসময় প্রবাসে গিয়ে তেমন সাফল্য না পেলেও দেশে ফিরে টিয়া ও ময়না পাখি পালন করে গড়ে তুলেছেন সফল খামার। বর্তমানে তিনি স্বনির্ভর একজন খামারি, আর তার সাফল্যের গল্প হয়ে উঠেছে এলাকার মানুষের জন্য অনুপ্রেরণা।

ছোটবেলা থেকেই পাখির প্রতি গভীর ভালোবাসা ছিল মফিজুলের। সেই ভালোবাসাকে পুঁজি করে কয়েক বছর আগে মাত্র দুটি টিয়া পাখি দিয়ে শুরু করেছিলেন খামার। ধীরে ধীরে বেড়েছে পাখির সংখ্যা, অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসও। বর্তমানে তার খামারে রয়েছে ৪৫০টিরও বেশি টিয়া ও ময়না। পাখিগুলোর সৌন্দর্য ও কথা বলার ক্ষমতা ক্রেতাদের আকর্ষণ করে। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা তার খামারে এসে পাখি কিনে নিয়ে যান। প্রতিমাসে তার আয় এক থেকে দেড় লাখ টাকা, যা কখনও কখনও আরও বেশি হয়।

স্থানীয় স্কুলশিক্ষক মো. শহীদুল ইসলাম বলেন, মফিজের সাফল্য কসবার গর্ব। তিনি প্রমাণ করেছেন, ইচ্ছা থাকলে উপায় হয়। তার পথ ধরে অনেক তরুণ উদ্যোগ নিচ্ছে।

মফিজুলের খামারে কাজ শিখে উদ্যোক্তা হওয়া যুবক আব্দুর রহিম বলেন, মফিজ ভাই আমাদের পথপ্রদর্শক। তার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েই আমি পাখি পালন শুরু করেছি।

উদ্যোক্তা মো. মফিজুল ইসলাম বলেন, প্রবাসে গিয়ে তেমন সুবিধা করতে পারিনি। দেশে ফিরে ভাবলাম কিছু একটা করতেই হবে। তখন ছোটবেলার শখের জায়গা থেকে টিয়া ও ময়না পাখি পালন শুরু করি। প্রথমে কয়েকজন বন্ধুর সহযোগিতায় মাত্র দুটি পাখি দিয়ে শুরু করেছিলাম। আজ এই খামারই আমার জীবিকার প্রধান ভরসা।

ইউনিয়ন পরিষদের সদস্য মো. এলিম মিয়া বলেন, মফিজ এখন আমাদের ইউনিয়নের উদাহরণ। প্রশাসনের উচিত তাকে আরও সহযোগিতা করা, যেন তার মতো উদ্যোক্তা আরও গড়ে ওঠে।

কসবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক মাহমুদ বলেন, মফিজুল ইসলাম অসাধারণ ক্ষুদ্র উদ্যোক্তা। তার খামার আমাদের নিয়মিত তদারকির মধ্যে আছে। তিনি পাখির সঠিক যত্ন নিচ্ছেন ও স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা মেনে চলছেন। ভবিষ্যতে খামার বিস্তৃত করতে আমরা কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ দেব। পাখি পালন লাভজনক খাত, তাই তরুণ প্রজন্মকে যুক্ত করতে আমরা মফিজুলের সফলতাকে মডেল হিসেবে ব্যবহার করব।

ব্রাহ্মণবাড়িয়া পাখি অনুপ্রেরণা

সংশ্লিষ্ট সংবাদ: ব্রাহ্মণবাড়িয়া

২৮ আগস্ট ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া ২৪ হাজার কেজি অবৈধ সারসহ ট্রাক আটক
২০ আগস্ট ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল নিষিদ্ধ রিং জাল পুড়িয়ে ধ্বংস
২০ আগস্ট ২০২৬
মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  2. জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
  3. ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী
  4. মাদ্রাসা শিক্ষার্থী মুদাচ্ছির হত্যা মামলায় জামিন পেলেন শিক্ষক
  5. ‘আব্বু আমার জন্য দোয়া করো’, বলে আন্দোলনে যোগ দিতে যায় রাসেল
  6. সংসদে ফিরে কান্নাজড়িত কণ্ঠে যা বললেন মির্জা আব্বাস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x