Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:১৫, ০৬ জুলাই ২০২৫
আপডেট: ১৩:১৫, ০৬ জুলাই ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:১৫, ০৬ জুলাই ২০২৫
আপডেট: ১৩:১৫, ০৬ জুলাই ২০২৫
আরও খবর
টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান
প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে : হুমায়ুন কবির
জাপানের সঙ্গে ৬ চুক্তি স্বাক্ষর, ২৯ কোটি ডলার ঋণ প্রতিশ্রুতি পেল বাংলাদেশ
উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

মেহেরপুরের মাটিতে শোভা পাচ্ছে জাপানের মিয়াজাকি আম

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:১৫, ০৬ জুলাই ২০২৫
আপডেট: ১৩:১৫, ০৬ জুলাই ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:১৫, ০৬ জুলাই ২০২৫
আপডেট: ১৩:১৫, ০৬ জুলাই ২০২৫
মেহেরপুরে জাপানের মিয়াজাকি আম উৎপাদন করেছেন মির্জা গালিব। ছবি : বাসস

মেহেরপুরের উর্বর মাটি ও অনুকূল আবহাওয়া এবার নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। বিশ্বের অন্যতম দামি ফল ‘মিয়াজাকি’ আম চাষ করে ব্যতিক্রমী সফলতার মুখ দেখেছেন সদর উপজেলার গোপালপুর গ্রামের যুবক মির্জা গালিব। মাত্র ২ বিঘা জমিতে ৭৭টি আমগাছ রোপণ করে তিনি পেয়েছেন আশানুরূপ ফলন। এই সফলতা মেহেরপুরসহ দেশের অন্যান্য অঞ্চলের কৃষকদের মধ্যে নতুন আগ্রহ সৃষ্টি করছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মিয়াজাকি আমের আদি উৎপত্তি জাপানের কিউশু দ্বীপের মিয়াজাকি অঞ্চলে। সেখানকার উষ্ণ জলবায়ু, পর্যাপ্ত সূর্যালোক এবং সুনির্দিষ্ট আবহাওয়া এই আম চাষের জন্য উপযোগী। চামড়ার লালচে আভা, অতিরিক্ত মিষ্টতা ও পুষ্টিগুণের কারণে ‘সূর্যের ডিম’ নামে পরিচিত এই আম বিশ্বের বিলাসবহুল ফলের তালিকায় স্থান পেয়েছে।

আমচাষী মির্জা গালিব বলেন, ইউটিউব ও ইন্টারনেটে মিয়াজাকি আম সম্পর্কে জানতে পারি। আড়াই বছর আগে বিভিন্ন উৎস থেকে চারা এনে ২ বিঘা জমিতে ৭৭টি গাছ লাগাই। এবারই প্রথম ভালো ফলন পেয়েছি। গাছের পরিচর্যা এবং যত্নে খরচ ও শ্রম বেশি হলেও ফল দেখে মনে হচ্ছে পরিশ্রম সার্থক হবে।

তিনি আরও বলেন, এবার প্রায় ৩ মণ আম উৎপাদন হতে পারে। আগামী মৌসুমে আরও বড় পরিসরে বাগান সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

মেহেরপুর জেলা কৃষি বিভাগ বলছে, মিয়াজাকি আম চাষে আগ্রহী কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুল আলম বলেন, ১৯৮০ সালে প্রথম বাণিজ্যিকভাবে জাপানে মিয়াজাকি আম চাষ শুরু হয়। পরবর্তীতে ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও ফিলিপাইনসহ কয়েকটি দেশে পরীক্ষামূলক চাষ শুরু হয়। তবে ফলন পেতে সময় লাগে এবং এর জন্য বিশেষ পরিচর্যা, পর্যাপ্ত সূর্যালোক, নিয়মিত সেচ এবং অনুকূল পরিবেশ প্রয়োজন।

তিনি আরও বলেন, মেহেরপুর খরাপ্রবণ এলাকা। এখানে বন্যার ঝুঁকি নেই। তাই এই অঞ্চলের মাটি নানা জাতের ফল ও ফসল চাষের জন্য অনুকূল। যদি স্থানীয়ভাবে উৎপাদিত মিয়াজাকি আম বাজারজাত ও রপ্তানি করা যায়, তবে এটি দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

মেহেরপুর জাপান আম
১১ আগস্ট ২০২৬
মাটির নিচে পুঁতে রাখা ৯৬ ল্যান্ডমাইন উদ্ধার
০৭ আগস্ট ২০২৬
মেহেরপুরের ধলা সীমান্তে পাঁচ জনকে পুশইনের চেষ্টা
২৭ জুলাই ২০২৬
মেহেরপুরে এনসিপি নেতাদের ছবি সংবলিত কুশপুত্তলিকা উদ্ধার, পদযাত্রার আগে রহস্য ঘনীভূত
২৩ জুলাই ২০২৬
মেহেরপুরে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
১৯ জুলাই ২০২৬
মেহেরপুর সীমান্তে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি
১৯ জুলাই ২০২৬
এতিমখানায় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
১৯ জুলাই ২০২৬
এতিমখানা থেকে শিশুর মরদেহ উদ্ধার
০৭ জুলাই ২০২৬
মাটির নিচে লুকিয়ে রাখা ২৯ লাখ টাকার স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ১
০২ জুলাই ২০২৬
স্কুল ফিডিংয়ে পচা ডিম-ছত্রাকযুক্ত রুটি, সরবরাহকারীর বদলে শিক্ষককে শোকজ
০১ জুলাই ২০২৬
শিক্ষককে প্রাণনাশের হুমকি, বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু-চিরকুট উদ্ধার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
  2. ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে
  3. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  4. ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা, আটক ২
  5. স্থানীয় নির্বাচন : ভোটার স্থানান্তরের সময় বৃদ্ধি করল ইসি
  6. ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x