Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৯:১০, ২৩ জুন ২০২৫
আপডেট: ০৯:১৫, ২৩ জুন ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৯:১০, ২৩ জুন ২০২৫
আপডেট: ০৯:১৫, ২৩ জুন ২০২৫
আরও খবর
বরশিতে ধরা পড়ল বিরল প্রজাতির কুমির
সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত
গভীর রাতে আসামির স্ত্রীর ঘরে পুলিশ কর্মকর্তা, আটক করে পিটুনি
ক্ষেতেই নষ্ট হচ্ছে তরমুজ, দিশেহারা চাষি
পেঁয়াজ-রসুন সংরক্ষণে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা

পেঁয়াজের দাম কম, লোকসানের শঙ্কায় চাষিরা

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৯:১০, ২৩ জুন ২০২৫
আপডেট: ০৯:১৫, ২৩ জুন ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৯:১০, ২৩ জুন ২০২৫
আপডেট: ০৯:১৫, ২৩ জুন ২০২৫
বিক্রির জন্য বস্তায় করে সাজিয়ে রাখা হয়েছে পেঁয়াজ। ছবি : ইউএনবি

পেঁয়াজের দাম কমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন দেশের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী জেলা ফরিদপুরের চাষিরা। বর্তমানে জেলার বিভিন্ন হাটবাজারে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ টাকায়। কিন্তু চাষিদের দাবি, অন্তত ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা দর না পেলে লাভতো দূরের কথা, পুঁজি তোলা পর্যন্ত সম্ভব হচ্ছে না।

গতকাল রোববার (২২ জুন) সকালে ফরিদপুরের সালথা উপজেলার ঠেনঠেনিয়া পেঁয়াজ বাজার ঘুরে দেখা যায়, সকাল ৬টা থেকেই চাষিরা ভ্যান, নসিমন, অটোরিকশা কিংবা মাথায় করে বস্তা ও ঝুড়িতে পেঁয়াজ নিয়ে হাটে আসছেন। স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকাররা দরদাম করে পেঁয়াজ কিনছেন। প্রতি সপ্তাহে রোববার ও বুধবার বসা এই হাট চলে দুপুর পর্যন্ত।

বাজারে মানভেদে প্রতি মণ পেঁয়াজের দাম উঠছিল দেড় হাজার থেকে সর্বোচ্চ ১ হাজার ৭০০ টাকা পর্যন্ত। জেলার অন্যান্য বাজারেও প্রায় একই চিত্র দেখা গেছে।

চাষিরা জানান, এ বছর পেঁয়াজ উৎপাদনে ব্যয় বেড়েছে। বীজ, সার, কীটনাশক, শ্রমিকের মজুরি সব কিছুতেই খরচ বেশি হয়েছে। মৌসুমের শুরুতে দর হাজার টাকার নিচে থাকায় অধিক দামের আশায় অনেকে ঘরে পেঁয়াজ মজুদ করে রেখেছিলেন। কিন্তু সময় গড়ালেও আশানুরূপ দাম পাওয়া যায়নি। বরং ঘরে রাখা পেঁয়াজ পচে যাওয়ায় বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে।

ঠেনঠেনিয়া বাজারের পেঁয়াজচাষি নিজাম উদ্দিন শেখ, আলমগীর মোল্লা, ইব্রাহিম মাতুব্বর ও নিছার উদ্দিন খান জানান, একটু ভালো দামের আশায় এতদিন ঘরে রেখেছিলাম, কিন্তু এখন যে দর আছে, তাতেও পুঁজি টেকানো কঠিন। অন্তত ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা দর পেলেই লোকসানে না পড়ে খরচ তুলতে পারতাম।

অন্যদিকে, ব্যবসায়ীদের ধারণা, ঈদের পর হঠাৎ সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দাম কিছুটা কমে গেছে।

ঠেনঠেনিয়া বাজারের ব্যবসায়ী খোরশেদ মোল্লা বলেন, এই হাট থেকে প্রতি সপ্তাহে ৩০ থেকে ৪০টি ট্রাকে করে পেঁয়াজ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। গড়ে একেক হাটে এক কোটি টাকার বেশি পেঁয়াজ বেচাকেনা হয়।

তবে কৃষকরা এখনও আশায় বুক বাঁধছেন। তাদের আশা, দাম কিছুটা বাড়লে অন্তত খরচের টাকা তোলা যাবে। না হলে অনেকেই আগামী মৌসুমে পেঁয়াজ চাষে আগ্রহ হারাতে পারেন বলে আশঙ্কা করছেন।

বাজারে বিক্রির জন্য পেঁয়াজ নিয়ে এসেছেন ব্যবসায়ীরা।ছবি : ইউএনবি

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহেদুজ্জামান বলেন, ফরিদপুরে মূলত তিন ধরনের পেঁয়াজের চাষ হয়- শীতকালীন মুড়িকাটা, হালি ও দানা পেঁয়াজ। এর মধ্যে হালি পেঁয়াজের চাষ সবচেয়ে বেশি। এ বছর জেলার ৩৮ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে এবং উৎপাদনও সন্তোষজনক।

ফরিদপুর পেঁয়াজ লোকসান আশঙ্কা চাষি
৩০ সেপ্টেম্বর ২০২৫
ফরিদপুর নানা আয়োজনে মহাষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত
২৯ সেপ্টেম্বর ২০২৫
পদ্মার এক ঢাঁই মাছ ৪৬ হাজার টাকায় বিক্রি
২৬ সেপ্টেম্বর ২০২৫
নদীতে গোসলে নেমে দাদি-নাতি নিহত, অপর নাতি নিখোঁজ
২৪ সেপ্টেম্বর ২০২৫
দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা
২২ সেপ্টেম্বর ২০২৫
সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা বদ্ধ পরিকর : বিআরটিএর চেয়ারম্যান
২০ সেপ্টেম্বর ২০২৫
ফরিদপুরে মা-ছেলের রহস্যজনক মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২৫
ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার
১৭ সেপ্টেম্বর ২০২৫
১০ টাকায় ইলিশ মাছ পেল অসহায় দরিদ্র ৬০০ পরিবার
১৬ সেপ্টেম্বর ২০২৫
ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে আন্দোলন স্থগিত
১৬ সেপ্টেম্বর ২০২৫
ভাঙ্গায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপির মিছিল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা
  2. ৬০০ কিমি মহাসড়ক ৬-৮ লেনে রূপান্তর হচ্ছে : সড়কমন্ত্রী
  3. সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ ইস্যুতে বস্তুনিষ্ঠ পদক্ষেপ নিতে হবে : গাজী আতাউর
  4. অতি ভারী বর্ষণ কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
  5. সাত জেলায় বজ্রাঘাতে ১৪ জনের মৃত্যু
  6. জামালপুরে বজ্রাঘাতে গৃহবধূর মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x