Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
১৯:৫০, ০৪ মার্চ ২০২৫
আপডেট: ১৯:৫৫, ০৪ মার্চ ২০২৫
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
১৯:৫০, ০৪ মার্চ ২০২৫
আপডেট: ১৯:৫৫, ০৪ মার্চ ২০২৫
আরও খবর
‘ফাতাহ কমব্যাট’ সম্পৃক্ততায় গ্রেপ্তার তাহসীন কারাগারে
আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা, দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা
যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
নির্যাতনে আসামির মৃত্যুর গুজব, বরিশালে থানা‍য় হামলা-ভাঙচুর
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

ভেদরগঞ্জে স্কুল দখল ও চাঁদাবাজির মামলায় অধ্যক্ষসহ গ্রেপ্তার ৩

আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
১৯:৫০, ০৪ মার্চ ২০২৫
আপডেট: ১৯:৫৫, ০৪ মার্চ ২০২৫
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
১৯:৫০, ০৪ মার্চ ২০২৫
আপডেট: ১৯:৫৫, ০৪ মার্চ ২০২৫
শরীয়তপুরের ভেদরগঞ্জ থানা সংলগ্ন স্কুল দখল ও চাঁদাবাজির অভিযোগে তিন শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : এনটিভি

শরীয়তপুরের ভেদরগঞ্জ থানা সংলগ্ন প্রতিভা সায়েন্স প্রিপারেটরি (পিএসপি) হাই স্কুলটি দখল ও চাঁদাবাজির অভিযোগে এক অধ্যক্ষসহ তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (৩ মার্চ)  রাত সাড়ে ১০টায় ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ হাসান সেলিম মামলার  বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার করা শিক্ষকরা হলেন, মহিষার দিগম্বরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম (৪৫), উপজেলা সদরের ইগনাইটেড কোচিং সেন্টারের শিক্ষক মনোয়ার হোসেন (৪২) ও তপু রায়হান (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে মহিষার দিগম্বরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, কোচিং সেন্টারের শিক্ষক মনোয়ার হোসেন ও তপুর নেতৃত্বে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল প্রতিভা এসপি হাইস্কুলে ঢুকে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জোরপূর্বক বের করে দেয় এবং স্কুলটি দখলে নেওয়ার চেষ্টা করে। এ সময় দখলকারীরা বিদ্যালয়ের অফিস কক্ষের ক্যাশবাক্স থেকে শিক্ষার্থীদের কাছ থেকে বেতন বাবদ উত্তোলন করা নগদ এক লাখ ৫০ হাজার ৭৫৫ টাকা নিয়ে যায়। 

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক নাঈমুল হাসান (নাঈম) মুঠোফোনে বলেন, দখলকারীরা কিছু ভুয়া কাগজপত্র তৈরি করে আমার বিদ্যালয়টি দখলে নেওয়ার চেষ্টা করে। তারা বিদ্যালয় থেকে প্রায় দেড় লাখের বেশি টাকা হাতিয়ে নেয়। আমরা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ এসে তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে থানায় লিখিত এজাহার দিয়েছি।

এ বিষয় ভেদরগঞ্জ থানার ওসি বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোনের মাধ্যমে বিষয়টি জানতে পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছি। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক থানায় একটি মামলা  করেছেন। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শরীয়তপুর গ্রেপ্তার অধ্যক্ষ

সংশ্লিষ্ট সংবাদ: শরীয়তপুর

২৩ জুন ২০২৬
শরীয়তপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ
১৪ জুন ২০২৬
মাদক ব্যবসার অভিযোগে নারীকে বেঁধে গণধোলাই
০৯ জুন ২০২৬
স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনকভাবে গরম হচ্ছে মাটি, বাপেক্স বলছে গ্যাসের উপস্থিতি নেই
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দেশের ১২ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা
  2. তিস্তার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপরে, পানি ঢুকছে নিচু এলাকায়
  3. যমুনার তীরে নতুন ২ নদী বন্দর ঘোষণা করল সরকার
  4. শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা ওবায়েদ
  5. ভারি বৃষ্টি কতদিন থাকবে, ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. নৌকা ও ভেলায় করে সাজেক ছাড়লেন দেড় শতাধিক পর্যটক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x