Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
২০:৩০, ১৮ নভেম্বর ২০২৪
আপডেট: ২০:৩৭, ১৮ নভেম্বর ২০২৪
মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
২০:৩০, ১৮ নভেম্বর ২০২৪
আপডেট: ২০:৩৭, ১৮ নভেম্বর ২০২৪
আরও খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
একরাম হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল
ইয়ামিন হত্যা : ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল
জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের লোমহর্ষক বর্ণনা দিলেন সাক্ষী সাজ্জাদুল  

ট্রাইব্যুনালের কাঠগড়ায় যেমন ছিলেন আসামিরা

মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
২০:৩০, ১৮ নভেম্বর ২০২৪
আপডেট: ২০:৩৭, ১৮ নভেম্বর ২০২৪
মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
২০:৩০, ১৮ নভেম্বর ২০২৪
আপডেট: ২০:৩৭, ১৮ নভেম্বর ২০২৪

ঘড়ির কাঁটায় সকাল ১০টা। এমন সময় আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী, সচিবসহ ১৩ আসামিকে। আরও একজনকে হাজির করার কথা ছিল। নাম আব্দুর রাজ্জাক। অন্য মামলায় রিমান্ডে থাকায় তাকে হাজির করা হয়নি। 

আসামিদের মধ্যে ডা. দীপু মনিকে কাশিমপুর কারাগার, অপর ১২জনকে কেরানীগঞ্জ থেকে হাজির করা হয়। কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে প্রিজনভ্যান থেকে তাদের নামানো হয় একে একে। এ সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে দীপু মনি নিজেকে আড়াল করার চেষ্টা করেন। 

আদালতের হেফাজত খানায় নিয়ে যাওয়া হয় সব আসামিকে। বেলা ১০টা ২০ মিনিটে এজলাস কক্ষে প্রবেশ করেন সাংবাদিকরা। এ সময় হেফাজত খানায় আনিসুল হক, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সালমান এফ রহমান খোশ গল্প করতে দেখা যায়। অন্য আসামিদের কেউ কথা বলছিলেন, ঝিমাচ্ছিলেন। 

পরে সাড়ে ১০টা তাদের বিচারকক্ষের প্রবেশ করানো হয়। সেখানে আসামিদের জন্য নির্ধারিত কাঠা গড়ায় দুটি সারিতে বসানো হয়। প্রথম সারিতে আনিসুল হক সাদা পাঞ্জাবি-পায়জামা পরা। তার পাশেই টিশার্ট পরা তৌফিক এলাহী ছিলেন। রাশেদ খান মেনন পাঞ্জাবি-পায়জামা পরে ও  কর্নেল ফারুক খান ও কামাল আহমেদ মজুমদার শার্ট-প্যান্ট পরে চেয়ারে বসা ছিলেন।   

দ্বিতীয় সারিতে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক পাঞ্জাবি-প্যান্ট গরম সুয়েটার গায়ে স্যান্ডেল পরা ছিলেন। হাসানুল হক ইনুও পাঞ্জাবি-পায়জামা ও সুয়েটার পরে ছিলেন। এ ছাড়া জুনাইদ মাহমুদ পলক শার্ট প্যান্ট পরা অবস্থায় অনেকটা নার্ভাস হয়ে চুপচাপ বসে ছিলেন। ডা. দীপু মনিকে কাঠ গড়ার পাশে চেয়ারে পৃথকভাবে বসানো হয়।

বেলা ১১টা মামলার শুনানি শুরু হলে আসামিরা সবাই দাঁড়িয়ে যান। এ সময় প্রসিকিউটর সাড়ে পনের বছরে শেখ হাসিনার অপরাধ পড়ে শোনান। সহযোগী আসামি হিসেবে প্রত্যেকের অপরাধ শুনানোর সময় আনিসুল হক পাশে বসা ডা. দীপু মনির  দিকে তাকিয়ে অনেকটা ভেঙচি কেটে হতাশা প্রকাশ করেন। তবে, চুপচাপ চোখ বন্ধ করে গুমাচ্ছিলেন সালমান এফ রহমান। শাহজাহান খান চোখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে থাকেন। কামাল আহমেদ মজুমদার বার বার দাঁড়িয়ে আদালতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তবে, আদালত তাতে ভ্রুক্ষেপ করেনি। 

দীপু মনি শাড়ি পরে এসেছিলেন। হতাশা ছুঁয়ে ছিল তার মুখজুড়ে। থুতনিতে হাত দিয়ে বসেছিলেন। 

শামসুদ্দিন চৌধুরীর অপরাধ যখন আদালতে পড়া হচ্ছিল, তখন তিনি চোখ বড় বড় করে এদিকে ওদিকে তাকাচ্ছিলেন। তবে, কোনো কথা না বলে বসেছিলেন। 

শুনানি শেষ পর্যন্ত তারা কাঠগড়ায় বসে ছিলেন। পরে তাদের আইনজীবীদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয় এবং কেউ কেউ পরিবার থেকে পাঠানো খাবার খান। 

দুপুর দেড়টার দিকে তাদের প্রিজনভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডা. দীপু মনি আনিসুল হক এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক
২৩ জুলাই ২০২৬
‘ট্রাইব্যুনালে মোজাফফরের বিচার মানবতাবিরোধী অপরাধের, সেনা আইনে হবে জিয়া হত্যার’
২৪ জুন ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ
২১ জুন ২০২৬
জিয়াউলের গুম-হত্যার ভয়াবহ বর্ণনা দেহরক্ষীর, ট্রাইব্যুনালে ভেঙে পড়লেন কান্নায়
১৬ জুন ২০২৬
অবকাশকালীন ছুটি পাবেন ট্রাইব্যুনালের বিচারক-কর্মকর্তারা
১৮ মে ২০২৬
ট্রাইব্যুনালে শেখ রেহানার সঙ্গে সালমান এফ রহমানের ফোনালাপের রেকর্ড উপস্থাপন
১২ মে ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনজন প্রসিকিউটর নিয়োগ
১১ মে ২০২৬
ক্রসফায়ারের নামে ২২৭৬ জনকে হত্যার অভিযোগ দাখিল বিএনপির
০৭ মে ২০২৬
শাপলা চত্বরে মৃত্যুর তথ্য আড়ালের চেষ্টা করেছিলেন সাংবাদিক ফারজানা ও বাবু : চিফ প্রসিকিউটর
০৪ মে ২০২৬
গাড়ি নষ্ট এজলাস কক্ষের এসি নষ্ট, ক্ষোভ প্রকাশ বিচারপতির
০৩ মে ২০২৬
শাপলা চত্বর হত্যাকাণ্ড : ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শ্বশুর বাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্ত্রী-শ্বশুর
  2. দেশের ৯ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
  3. অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল বৃদ্ধার
  4. আজ থেকে ২ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়
  5. বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি
  6. শেখ হাসিনার জন্য হাজার হাজার ফাঁসির মঞ্চ প্রস্তুত : নাসীরুদ্দীন পাটওয়ারী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x