মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই জড়িয়েছেন পেশাদার সাংবাদিকতায়। বিশ্ববিদ্যালয়ের প্রথমে বর্ষের ২০০৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন দৈনিক খবরপত্র পত্রিকায়। পরে দৈনিক দিনকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো অফিসে ২০০৬ সালে কাজ শুরু করে ছিলেন ২০০৯ সাল পর্যন্ত। ২০১০ সালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে মাস্টার্স শেষ করে ঢাকায় পেশাদার সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। দৈনিক দিনকালে ঢাকা অফিসে কিছুদিন কাজ করার পর অনলাইন র্শীষ নিউজ ডটকমে আইন আদালত বিটে কাজ শুরু করেন। কাজ করেছেন ফোকাস বাংলা অনলাইন, দৈনিক অর্থনীতি প্রতিদিন আইন ও মানবাধিকার ও সংসদ বিষয়ে সাংবাদিক হিসেবে। ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে দেশের সবচেয়ে জনপ্রিয় ও গ্রহণযোগ্য স্যাটেলাইট চ্যানেল ‘ইন্টারন্যাশনাল টিভি চ্যানেল এনটিভি’ NTV তে সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে যোগদান করেন। ২০২১ সালে স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে পদোন্নতি লাভ করেন। অদ্যবধি তিনি এ পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাংবাদিকতা ক্যারিয়ারে দেশের সকল আলোচিত রায় ও বিচারের সংবাদ কভার করেছেন। বিশেষ করে শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আপিলের রায়,আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি-জামায়াতের শীর্ষ নেতাদের রায়, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিচার ও সাজা,ফেনীতে নুসরাত হত্যার রায়, কক্সবাজারে মেজর সিনহা হত্যার রায়, বরগুনা রিফাত শরীফ হত্যায় মিন্নির রায় সরোজমিনে কভার করে আলোচনায় আসেন। ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজার রায়সহ অসংখ্য সাংবিধানিক রায়ের সংবাদ করে আলোচনায় আসেন। বর্তমানে আইন, সচিবালয় ও প্রধানমন্ত্রীর সংবাদ কভার করেন।
