Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আকতার ফারুক শাহিন, বরিশাল
২১:০৫, ২৬ জুন ২০২৪
আপডেট: ২১:২১, ২৬ জুন ২০২৪
আকতার ফারুক শাহিন, বরিশাল
২১:০৫, ২৬ জুন ২০২৪
আপডেট: ২১:২১, ২৬ জুন ২০২৪
আরও খবর
শাহজালাল বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স ডিভাইসহ আটক ১
রাজবাড়ীতে বাস থেকে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১
ইউটিউব দেখে জাল টাকা তৈরির কৌশল রপ্ত, যুবক আটক
গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১
পায়ুপথে স্বর্ণেরবার পাচারের সময় সীমান্তে যুবক আটক
গৌরনদী পৌর সভায় উপনির্বাচন

ঘুষের আট হাজার টাকাসহ ৩ নির্বাচন কর্মকর্তা আটক

আকতার ফারুক শাহিন, বরিশাল
২১:০৫, ২৬ জুন ২০২৪
আপডেট: ২১:২১, ২৬ জুন ২০২৪
আকতার ফারুক শাহিন, বরিশাল
২১:০৫, ২৬ জুন ২০২৪
আপডেট: ২১:২১, ২৬ জুন ২০২৪
বরিশালের গৌরনদী পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে ঘুষের টাকাসহ এই তিন নির্বাচন কর্মকর্তাকে আটক করা হয়েছে। ছবি : এনটিভি

বরিশালের গৌরনদী পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে ঘুষের টাকাসহ একজন প্রিজাইডিং অফিসার ও দুই সহকারী প্রিজাইডিং অফিসারসহ মোট তিনজনকে আটক করা হয়েছে। আজ বুধবার (২৬ জুন) দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন।

আটক নির্বাচন কর্মকর্তারা পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকাকালে ঘুষের টাকাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ধরা পড়েন। পরে তাঁদের আটক করে পুলিশে দেন তিনি।  

আটক ব্যক্তিরা হলেন, পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গৌরনদী সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সাইদুর রহমান, সহকারী প্রিজাইডিং অফিসার উত্তর কাণ্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী সঞ্জয় কুমার ভদ্র। 

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, আইন অনুযায়ী তাঁদের আটক করা হয়েছে। এখন তাঁরা থানায় আছেন। তাঁদের বিরুদ্ধে মামলা হবে। তাঁদের ডিপার্টমেন্ট থেকে চাকরিচ্যুতির জন্য বলা হবে।

তথ্য মতে, গৌরনদী পৌরসভার উপনির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীনের (মোবাইল ফোন মার্কা) কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। এরপর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনের জেরার মুখে ঘুষ গ্রহণের কথা স্বীকার করেন তাঁরা।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তিদের কাছ থেকে আট হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ম্যাজিস্ট্রেট মহোদয় আটককৃতদের কাছে টাকা পেয়ে আমাদের হাতে তুলে দিয়েছেন।’

আজ বুধবার সকালে গৌরনদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এই পৌরসভার মেয়র হারিছুর রহমান পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে পরাজিত হন। তাই এ উপনির্বাচনের আয়োজন। এ পৌরসভার প্রায় ৩৭ হাজার ২৪৩ ভোটা। নয়টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বরিশাল আটক প্রিজাইডিং অফিসার উপনির্বাচন
১৫ ফেব্রুয়ারি ২০২৬
চিকিৎসককে মারধরের অভিযোগে দুই যুবদল নেতা বহিষ্কার
১৪ ফেব্রুয়ারি ২০২৬
বরিশালে বিএনপির ৩ নেতাকে স্থায়ী বহিষ্কার
২০ জানুয়ারি ২০২৬
নিখোঁজের ১০ দিন পর তিন জেলের মরদেহ উদ্ধার
১৬ জানুয়ারি ২০২৬
৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বরিশালে প্রতীকী অনশন
১২ জানুয়ারি ২০২৬
বিষপান করে গাছতলায় শুয়ে ছিলেন জান্নাত
১২ জানুয়ারি ২০২৬
ব্যারিস্টার ফুয়াদ ৭ লাখ টাকার সম্পদের মালিক, আয় ৩ লক্ষাধিক
০৩ জানুয়ারি ২০২৬
নানকের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইউজিসির নিষেধাজ্ঞা
২৮ ডিসেম্বর ২০২৫
ঘন কুয়াশায় বরিশাল-ঢাকা রুটে পাঁচ লঞ্চের যাত্রা বাতিল
১০ ডিসেম্বর ২০২৫
ব‍্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল
০৭ ডিসেম্বর ২০২৫
নিজ এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. শাহজালাল বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স ডিভাইসহ আটক ১
  3. জয়পুরহাটে ছেলের লাঠির আঘাতে বাবা খুন
  4. শ্রীপুরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল খণ্ডিত মরদেহ
  5. মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য রোববার নেওয়া হবে সিঙ্গাপুরে
  6. ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে কেউ যেন হয়রানির শিকার না হয় : হাসনাত আব্দুল্লাহ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x