Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৯:৫৫, ২০ মার্চ ২০২৪
আপডেট: ১৯:৫৫, ২০ মার্চ ২০২৪
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৯:৫৫, ২০ মার্চ ২০২৪
আপডেট: ১৯:৫৫, ২০ মার্চ ২০২৪
আরও খবর
রাজধানীতে ছিনতাইকারীর আঘাতে যুবক গুরুতর আহত
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৫
মাদক ক্রেতা-বিক্রেতা ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ১৯
রাজধানীতে ১৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

নয়ন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড পিয়াস গ্রেপ্তার, ৩ পুলিশ আহত

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৯:৫৫, ২০ মার্চ ২০২৪
আপডেট: ১৯:৫৫, ২০ মার্চ ২০২৪
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৯:৫৫, ২০ মার্চ ২০২৪
আপডেট: ১৯:৫৫, ২০ মার্চ ২০২৪
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের বিশেষ অভিযান। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের বিশেষ অভিযানে গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী ও নৌডাকাত নয়ন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড পিয়াস ওরফে ডাকাত পিয়াসকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২০ মার্চ) দুপুর ৩টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীর পাড়ে পুলিশ এই বিশেষ অভিযান চালায়।

অভিযানের সময় নৌডাকাতরা পুলিশকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি এবং ইট পাটকেল নিক্ষেপ করলে তিন পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে একটি বন্দুকসহ কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

আটক পিয়াস সরকারের বাড়ি উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে। তাঁর বিরুদ্ধে গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, নদীতে ডাকাতি, মারামারির অভিযোগে ২৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গজারিয়া থানা সূত্রে জানা গেছে,  আজ দুপুর ৩টার দিকে বিশেষ অভিযান চালিয়ে পিয়াসকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে থেকে একটি এক নলা বন্ধুক, দুটি কার্তুজ, তিনটি তাজা ককটেল ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান বলেন, সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসানের নেতৃত্বে নয়ন বাহিনীর বিরুদ্ধে আজকে আমরা একটি বিশেষ অভিযান পরিচালনা করি। এ সময় নৌডাকাত নয়ন বাহিনীর প্রধান নয়নকে পাওয়া না গেলেও সেকেন্ড-ইন-কমান্ড পিয়াসকে পাওয়া যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পিয়াস ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি, ককটেল এবং ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। অভিযানে পিয়াসকে গ্রেপ্তার করা হলেও তাঁর সহযোগীরা পালিয়ে যায়। সন্ত্রাসীদের হামলায় আহত হন তিন পুলিশ সদস্য। অভিযানে পুলিশ ১০ রাউন্ড গুলি করেছে। ঘটনাস্থল থেকে একটি এক নলা বন্দুক, দুটি কার্টুজ, তিনটি ককটেলসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, গোপন সূত্রে আমরা খবর পাই পিয়াসের নেতৃত্বে নয়ন বাহিনীর লোকজন নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরের ভিত্তিতে আমরা একটি বিশেষ অভিযান চালাই। আড়াই ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে নয়ন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড পিয়াসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সন্ত্রীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার পুলিশ আহত

সংশ্লিষ্ট সংবাদ: গ্রেপ্তার

১৫ মে ২০২৬
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ১৯
১৪ মে ২০২৬
বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ যুবক গ্রেপ্তার
১৪ মে ২০২৬
চুরির ৬ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মা নিজের জীবন দিয়েও বাঁচাতে পারলেন না শিশুকন্যাকে
  2. প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন শনিবার
  3. স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দেওয়া হলো মেয়াদোত্তীর্ণ ওষুধ
  4. আমরা ১৭ বছর বঞ্চনার শিকার হয়েছি : পানিসম্পদ মন্ত্রী
  5. রাজশাহীকে পূর্ণাঙ্গ ‘ইন্টারনেট সিটি’ হিসেবে গড়তে চাই : ভূমিমন্ত্রী
  6. রাজশাহীতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ মেনে গুটি আম সংগ্রহ শুরু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x