Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:২০, ২৯ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৭:২৩, ২৯ ডিসেম্বর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:২০, ২৯ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৭:২৩, ২৯ ডিসেম্বর ২০২৩
আরও খবর
গৌরনদীতে কুকুরের কামড়ের শিকার ১৪ জন 
ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সাত মাসের শিশুকে প্রধানমন্ত্রীর উপহার
ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী
আ.লীগ সরকারের সময় গুম–খুন–নির্যাতনের ঘটনায় ১৮৫৫ মামলা : আইনমন্ত্রী
জাতীয় সংসদের জন্য বাজেট অনুমোদন

বরিশাল ছিল শস্যভাণ্ডার, সেই সুনাম ফিরিয়ে আনতে চাই : শেখ হাসিনা

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:২০, ২৯ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৭:২৩, ২৯ ডিসেম্বর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:২০, ২৯ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৭:২৩, ২৯ ডিসেম্বর ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার বিকেলে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত জনসভায় বক্তব্য দিচ্ছেন। ছবি : আওয়ামী লীগের ফেসবুক পেজের লাইভ থেকে নেওয়া

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বরিশাল ছিল শস্য ভাণ্ডার। সেই সুনাম আমরা ফিরিয়ে আনতে চাই। বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনি জনসভায় আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি একথা বলেন। বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। তখনই বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করে। বাসে ও গাড়িতে আগুন দিচ্ছে। ধিক্কার জানাই বিএনপি-জামায়াতকে। তাদের রাজনীতি করার অধিকার নেই। তারা মানুষ হত্যা করে। তাদেরকে আর মানুষ চায় না।’

বরিশালের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘বরিশাল ছিল শস্য ভাণ্ডার। সেই সুনাম আমরা ফিরিয়ে আনতে চাই। আমরা প্রত্যেকটি বিভাগের জন্য মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। বরিশালেও করে দেব। প্রত্যেকটি নদীর ওপর ব্রিজ করে দিচ্ছি। সারা বিশ্বকে চ্যালেঞ্জ করে পদ্মা সেতু করে দিয়েছি।’ তিনি বলেন, ‘আগে বরিশালে স্টিমারে করে আসতাম। সে সময় ঘোড়ার গাড়িতে উঠতাম। বরিশালের কী কী উন্নয়ন হয়েছে, আপনারাই বলেন। এখানে নৌবাহিনীর ঘাঁটি করেছি। ভোলার গ্যাস সিএনজি করে ঢাকায় আনছি। ভবিষ্যতে বরিশালেও আনব।’

এ সময় প্রধানমন্ত্রী বরিশালবাসীকে সুখর দিয়ে বলেন, ‘ভাঙ্গা থেকে বরিশাল এবং কুয়াকাটা থেকে পায়রা বন্দর পর্যন্ত ছয় লেনের রাস্তা করে দেব। ভূমি অধিগ্রহণ করা শুরু করেছি। এশিয়ান ডেভোলপমেন্ট থেকে অর্থ সংগ্রহ করছি।’ তিনি বলেন, ‘বরিশালে অনেক মামলা হয়। এখানে ডিজিটাল আদালতের ব্যবস্থা করে দিয়েছি। ২০৪১ সালের মধ্যে হবে স্মার্ট বাংলাদেশ। আমাদের সরকার ডিজিটাল পদ্ধতিতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।’

নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতা বলেন, ‘আপনারা ৭ তারিখে সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন। মার্কা কী? নৌকা। নূহ নবীর নৌকা।’

শেখ হাসিনা প্রধানমন্ত্রী আওয়ামী লীগ বরিশাল

সংশ্লিষ্ট সংবাদ: শেখ হাসিনা

২৮ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠনের শুনানি পেছাল
১৩ এপ্রিল ২০২৬
‘শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে’
১৩ এপ্রিল ২০২৬
আওয়ামী লীগ ও হাসিনা বলতে বাংলাদেশে আর কিছু নাই : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস, যেসব অঞ্চলে সতর্কবার্তা
  2. ব্র্যান্ড প্রমোটার তরুণীর মরদেহ উদ্ধার, পাশে চিরকুট
  3. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  4. বৃষ্টি কতদিন চলবে, পাঁচদিনের পূর্বাভাসে জানাল আবহাওয়া অফিস
  5. সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
  6. রাস্তায় পড়েছিল এসএসসি পরীক্ষার ৩ বান্ডেল খাতা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x