Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)
০১:০৫, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০১:০৭, ০৮ সেপ্টেম্বর ২০২৬
এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)
০১:০৫, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০১:০৭, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ইয়াবা সেবনের দায়ে তিন যুবককে ৬ মাস করে কারাদণ্ড
পুতুলের বিরুদ্ধে সনদ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, আইনজীবীর অস্বীকার
জালিয়াতির তদন্তের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ
আটক সেই এনসিপিনেত্রী ‘ফ্যামিলি কার্ড’ প্রতারণার মামলায় কারাগারে
শেখ হাসিনাকে কবিতা উৎসর্গ করা মনিরুল ইসলাম এখনও প্রভাবশালী

শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট : সারজিস আলম

এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)
০১:০৫, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০১:০৭, ০৮ সেপ্টেম্বর ২০২৬
এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)
০১:০৫, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০১:০৭, ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম সোমবার ঝালকাঠি শহরের একটি চাইনিজ রেস্তোরায় কর্মশালার শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যেতে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরাই যথেষ্ট। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি শহরের একটি চাইনিজ রেস্তোরায় জেলা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, জুলাই আন্দোলনে যারা তাদের স্বজন হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের পরিবার এখনও সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে। আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরাই শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট বলে মন্তব্য করেন তিনি। এ সময় শেখ হাসিনার উদ্দেশে কঠোর ভাষায় তিনি বলেন, শেখ হাসিনার মৃত্যু থেকে দাফন, কোনোটাই এই বাংলাদেশের মাটিতে হবে না।

সরকারের বিভিন্ন কার্ড প্রকল্প নিয়েও কথা বলেন এনসিপির এই মুখ্য সংগঠক। তিনি বলেন, সরকার শুরুতে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছিল। এসব কার্ড তৈরির জন্য শুধু কার্ড প্রকল্পেই ২৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল বলে তিনি দাবি করেন।

সারজিস আলম বলেন, জনগণের কল্যাণের কথা বলে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হলেও অনেক ক্ষেত্রেই সেগুলোর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে। ফ্যামিলি কার্ড প্রকল্পের ক্ষেত্রেও সরকার শেষ পর্যন্ত এটি বাস্তবায়ন সম্ভব নয় বলে বুঝতে পেরেছে। এ কারণেই এখন এ প্রকল্প নিয়ে সরকারের পক্ষ থেকে তেমন কোনো আলোচনা করা হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

সারজিস আরও বলেন, জনগণের অর্থ ব্যয় করে এমন কোনো প্রকল্প গ্রহণ করা উচিত নয়, যার বাস্তবায়ন নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা থাকে। জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা সরোয়ার তুষার, এনসিপির নারী নেত্রী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

ঝালকাঠি সারজিস আলম শেখ হাসিনা এনসিপি

সংশ্লিষ্ট সংবাদ: ঝালকাঠি

১০ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবা সেবনের দায়ে তিন যুবককে ৬ মাস করে কারাদণ্ড
০৯ সেপ্টেম্বর ২০২৬
অফিস তালাবদ্ধ থাকায় রাজাপুরে ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
০৭ সেপ্টেম্বর ২০২৬
রাজাপুরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, খসে পড়ছে পলেস্তরা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নবীনগরে ব্যবসায়িক অংশীদারের বাড়িতে হেলিকপ্টার নিয়ে সৌদি কফিল
  2. অর্থনৈতিক বিপ্লবের জন্য পদ্মা ব্যারেজ নির্মাণ গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী
  3. শাহজালালে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, রিমান্ড শেষে কারাগারে সজীব
  4. ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী
  5. আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  6. চাঁপাইনবাবগঞ্জে দ্রুত বাড়ছে ৩ নদীর পানি, পানিবন্দি ২৯০০ পরিবার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x