Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
জাহিদুর রহমান
২১:২৫, ১১ নভেম্বর ২০২৩
আপডেট: ২১:৩১, ১১ নভেম্বর ২০২৩
জাহিদুর রহমান
২১:২৫, ১১ নভেম্বর ২০২৩
আপডেট: ২১:৩১, ১১ নভেম্বর ২০২৩
আরও খবর
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২৬
নওগাঁয় চালকলের গুদাম থেকে ৭৩৪ বস্তা চাল জব্দ, মামলার নির্দেশ
জিয়াউল আহসানকে ‘ভার্চ্যুয়ালি হাজির’ করে বিচার পরিচালনার আদেশ ট্রাইব্যুনালের
হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানা ফের গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় মমতাজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

আশুলিয়ায় ১৩৫ পোশাক কারখানা বন্ধ, পাঁচ মামলায় গ্রেপ্তার ৪

জাহিদুর রহমান
২১:২৫, ১১ নভেম্বর ২০২৩
আপডেট: ২১:৩১, ১১ নভেম্বর ২০২৩
জাহিদুর রহমান
২১:২৫, ১১ নভেম্বর ২০২৩
আপডেট: ২১:৩১, ১১ নভেম্বর ২০২৩
ঢাকার আশুলিয়ায় আজ শনিবার তৈরি পোশাক কারখানা বন্ধের নোটিশ পড়ছেন সদ্য চাকরি হারানো শ্রমিকরা। ছবি : এনটিভি

অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে আশুলিয়ায় বন্ধ রয়েছে ১৩৫টি তৈরি পোশাক কারখানা। এর মধ্যে প্রায় ১০০ কারখানা অনির্দিষ্টকালের জন্যে বন্ধ উল্লেখ করে প্রধান ফটকে নোটিশ টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। আজ শনিবার (১০ নভেম্বর) পর্যন্ত আশুলিয়ায় তৈরি পোশাক কারখানা ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে পাঁচটি। সারা দিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মামলায় চারজন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, মজুরি বোর্ড ঘোষিত ন্যূনতম মুজুরি সাড়ে ১২ হাজার টাকা প্রত্যাখ্যান করে আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। মোতায়েন রয়েছে বিজিবি। শিল্পাঞ্চলজুড়ে পুলিশ ও বিজিবির এপিসির টহল জোরদার করা হয়েছে। সকাল থেকে টঙ্গী-আশুলিয়া সড়কের ইউনিক, শিমুলতলা, জামগড়া, ছয়তলা, নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও জিরাবো-বিশমাইল সড়কের কাঠগড়া আমতলা, বড় রাঙ্গামাটিয়ার বিভিন্ন কারখানায় দেখা গেছে বন্ধের নোটিশ। কারখানা বন্ধের নোটিশে বিপাকে পড়েছেন তৈরি পোশাক শ্রমিকরা।

পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ বলেছে, শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এই আইনে বন্ধ কারখানার শ্রমিকরা কোনো বেতন পাবেন না। এর আগে সব ধরনের নিয়োগ বন্ধের ঘোষণা দেয় সংগঠনটি।

বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি এস এম মান্নান কচি বলেন, ‘যতদিন পরিস্থিতি শান্ত না হবে, ততদিন প্রয়োজনে কারখানার বন্ধের পাশাপাশি নিয়োগও বন্ধ থাকবে।’ 

বিজিএমইএর এই সিদ্ধান্তকে শ্রমিকদের ওপর চাপ হিসেবে দেখছেন এই খাতের শ্রমিকনেতারা। তারা বলছেন, এভাবে কারখানা বন্ধ বেতন বন্ধ নীতি নিয়ে পরিস্থিতির উন্নতি হবে না। শিল্পাঞ্চলে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবি।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘শ্রমিক আন্দোলনের মুখে শতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত এই অঞ্চলে তৈরি পোশাক কারখানা ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে পাঁচটি। শনিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে চারজন শ্রমিককে।’

গ্রেপ্তার পোশাক কারখানা মামলা

সংশ্লিষ্ট সংবাদ: গ্রেপ্তার

১৬ নভেম্বর ২০২৬
হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানা ফের গ্রেপ্তার
১৬ নভেম্বর ২০২৬
হত্যাচেষ্টা মামলায় মমতাজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ
১৫ নভেম্বর ২০২৬
ধামরাইয়ে পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কাল টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  2. ৪ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার
  3. নিম্নচাপ-ঘূর্ণিঝড় ও বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল
  4. সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন বিচারক হেমায়েত উদ্দিন
  5. হাইকোর্টে তিনবার আগাম জামিন, তদবিরকারীদের বিরুদ্ধে মামলার নির্দেশ
  6. সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x