Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩০, ০৭ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৬:২৭, ০৭ সেপ্টেম্বর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩০, ০৭ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৬:২৭, ০৭ সেপ্টেম্বর ২০২৩
আরও খবর
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৮০ জন
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭২
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ১৭২
ডেঙ্গু প্রতিরোধে রাজধানীতে টাস্কফোর্সের অভিযান

বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব জলবায়ু সংকটের একটি সতর্কবার্তা : ডব্লিউএইচও

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩০, ০৭ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৬:২৭, ০৭ সেপ্টেম্বর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩০, ০৭ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৬:২৭, ০৭ সেপ্টেম্বর ২০২৩
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু রোগীরা। ফোকাস বাংলার ফাইল ছবি

বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ডেঙ্গুর প্রাদুর্ভাবের সঙ্গে লড়াই করছে। এপ্রিল থেকে এ পর্যন্ত ৬০০ জনের বেশি মানুষ মারা গেছে এবং এক লাখ ৩৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। ডেঙ্গুর এই ঢেউয়ের জন্য জলবায়ু সংকট ও এল নিনোর আবহাওয়ার ধরনকে  দায়ী করেছেন বিশেষজ্ঞরা। বুধবার (৬ সেপ্টেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।  

সিএনএনের খবরে বলা হয়, দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা ডেঙ্গু রোগীদের স্রোতে চাপা পড়ে যাচ্ছে। স্থানীয় গণমাধ্যমে বলা হয়, হাসপাতালগুলোতে রোগীদের সেবা নেওয়ার জন্য শয্যা ও স্বাস্থ্যকর্মীদের ঘাটতির মুখোমুখি হচ্ছে। ডব্লিউএইচও’র তথ্য অনুসারে, শুধু ১২ আগস্টেই প্রায় ১০ হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছিল।

বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘এপ্রিলে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে ৬৫০ জন মারা গেছে। তার মধ্যে আগস্টে মারা গেছে ৩০০ জন।’

বাংলাদেশে ডেঙ্গু জ্বর স্থানীয় রোগ হলেও এর সংক্রমণ সাধারণত বর্ষাকালে সবচেয়ে বেশি থাকে। এই বছর অনেক আগে এপ্রিলের শেষের দিকেই ডেঙ্গু আক্রান্ত হওয়া শুরু হয়েছিল।

তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘ডব্লিউএইচও প্রাদুর্ভাবের এই সমযয়ে তত্ত্বাবধান, ল্যাব ক্ষমতা, চিকিৎসাসেবা ব্যবস্থাপনা, রোগ নিয়ন্ত্রণ, ঝুঁকি কমানো ও জনসম্পৃক্ততা জোরদার করতে বাংলাদেশ সরকার ও কর্তৃপক্ষকে সহায়তা করছে।’

ডব্লিউএইচওর মহাপরিচালক বলেন, ‘আমরা ডাক্তারদের প্রশিক্ষণ দিচ্ছি এবং মাঠ পর্যায়ে বিশেষজ্ঞদের মোতায়েন করেছি। আমরা ডেঙ্গু পরীক্ষায় এবং রোগীদের সেবায় সহায়তা করেছি।’

ডব্লিউএইচও অনুসারে, ডেঙ্গু ১০০টির বেশি দেশে স্থানীয় রোগ এবং প্রতি বছর এতে ১০ কোটি থেকে ৪০ কোটি মানুষ সংক্রামিত হয়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বাংলাদেশের সবগুলো জেলাতেই ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়েছে। তবে, দুই কোটি মানুষের আবাসস্থল রাজধানী ঢাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, রাজধানী ঢাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমতে শুরু করলেও দেশের অন্যান্য অংশে বাড়ছে।

ডব্লিউএইচও জানায়, সংক্রমণের ধাক্কা মোকাবিলার জন্য বাংলাদেশ ডেঙ্গু রোগীদের জন্য ছয়টি কোভিড ডেডিকেটেড হাসপাতাল খুলে দিয়েছে।

আগস্টে সংস্থাটি জানিয়েছিল, ‘বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হচ্ছে, কারণ দেশটিতে উচ্চ আর্দ্রতা ও তাপমাত্রা রয়েছে এবং একইসঙ্গে অস্বাভাবিক পরিমাণ বৃষ্টি হতে দেখা গেছে। এর ফলে সারা বাংলাদেশে মশার উৎপাদন বেড়েছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, গত দুই দশকে বিশ্বব্যাপী ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আট গুণ বেড়েছে। গত জুলাইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্রীষ্মমণ্ডলীয় রোগ নিয়ন্ত্রণ বিভাগের প্রধান রমন ভেলায়ুধন বলেন, ‘২০০০ সালে আমাদের ডেঙ্গু আক্রান্ত ছিল প্রায় পাঁচ লাখ এবং … ২০২২ সালে তা বেড়ে ৪২ লাখেরও বেশি রেকর্ড হয়েছে।’

ডেঙ্গু ডব্লিউএইচও

সংশ্লিষ্ট সংবাদ: ডেঙ্গু

০১ জুলাই ২০২৬
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩
৩০ জুন ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৮০ জন
২৯ জুন ২০২৬
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭২
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের উপদেষ্টার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
  2. সাদাকে সাদা, কালোকে কালো বলতে দ্বিধা করেনি এনটিভি : ডা. শফিকুর রহমান
  3. এবার শাপলা চত্বরে হত্যা মামলার আসামি হচ্ছেন হাসানুল হক ইনু
  4. নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের পাঁচটি পেট্রোল বোট
  5. গৌরবের ২৪ বছর : শুভ জন্মদিন এনটিভি!
  6. টেকসই উত্তরণের লক্ষ্যে এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
❤ 💖 💕 ❤ 💗 💞 ❤