সাদাকে সাদা, কালোকে কালো বলতে দ্বিধা করেনি এনটিভি : ডা. শফিকুর রহমান
বেসরকারি টিভি চ্যানেল এনটিভিকে দেশ ও জনগণের স্বার্থে আপসহীন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষে দেওয়া এক বাণীতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, এনটিভিকে আমরা পেয়েছি জনগণের পাশে। দেশ ও জনগণের স্বার্থের কাছে এনটিভি ছিল আপসহীন। এনটিভি দেশ ও জাতির স্বার্থে কারও সঙ্গে কোনো আপস করেনি, সাদাকে সাদা বলতে এবং কালোকে কালো বলতে কারও মুখের দিকে তাকায়নি, দ্বিধা করেনি।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, এনটিভি জাতীয় দায় বোধের জায়গা থেকে স্বচ্ছ এবং নিপেক্ষ সাংবাদিকতার যে উজ্জ্বল দৃষ্টান্ত ইতোমধ্যে স্থাপন করেছে, আমি আশা করি তা ভবষ্যিতেও অব্যাহত থাকবে।
২৪ বছরে পদার্পণ উপলক্ষে দর্শক ও এনটিভির কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছাও জ্ঞাপন করেন ডা. শফিকুর রহমান।

নিজস্ব প্রতিবেদক