Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৭:৪৫, ১৭ আগস্ট ২০২৩
আপডেট: ১৭:৪৯, ১৭ আগস্ট ২০২৩
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৭:৪৫, ১৭ আগস্ট ২০২৩
আপডেট: ১৭:৪৯, ১৭ আগস্ট ২০২৩
আরও খবর
সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৩১৭ জন উদ্ধার, আটক ৭
২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৫ জনসহ গ্রেপ্তার ৪৪২
ব্ল্যাকমেইল করে নারীর কাছ থেকে ২০ লাখ টাকা আদায়, যুবক গ্রেপ্তার
টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ফের রিমান্ডে
রাজধানী থেকে নিষিদ্ধ সংগঠনের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০

কোটি টাকার সিগারেট লুট, গ্রেপ্তার ৩

আকতার ফারুক শাহিন, বরিশাল
১৭:৪৫, ১৭ আগস্ট ২০২৩
আপডেট: ১৭:৪৯, ১৭ আগস্ট ২০২৩
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৭:৪৫, ১৭ আগস্ট ২০২৩
আপডেট: ১৭:৪৯, ১৭ আগস্ট ২০২৩
বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় লুণ্ঠিত সিগারেটসহ বহনকারী ট্রাক এবং এই তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে। ছবি : এনটিভি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা এলাকায় একটি সিগারেট কোম্পানির অফিসে ঢুকে ১৫ লাখ ৪০ হাজার ৬০০ শলাকা সিগারেট লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় জড়িত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া বেশির ভাগ সিগারেট ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম। লুট হওয়া সিগারেটের আনুমানিক মূল্য এক কোটি তিন লাখ ১৪ হাজার ৩১৭ টাকা।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পটুয়াখালী জেলার গলাচিপা থানার ছৈলাবুনিয়া গ্রামের ইয়াকুব মৃধা (৪০)। বরগুনা জেলার আমতলী উপজেলার উত্তর টিয়াখালি গ্রামের মো. মুছা (১৯) ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার নলুয়াবাগীর বাদুরা গ্রামের রুবেল ঢালী (২৭)।

পুলিশ কমিশনার বলেন, গত শনিবার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে এই সিগারেট লুটের ঘটনা ঘটে। ৯ থেকে ১০ জনের একটি ডাকাতদল এয়ারপোর্ট থানা এলাকার জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড কোম্পানির অফিসে ঢুকে লিরাপত্তারক্ষী ইমরান ও আনোয়ার হোসেনকে বেঁধে ফেলে। পরে তারা ১৫ লাখ ৪০ হাজার ৬০০ শলাকা সিগারেট লুট করে নিয়ে যায়। পরে এ ঘটনায় জেটিআই ওয়ার হাউজ ইনচার্জ মো. শফিকুল কাদের বাদী হয়ে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ গাজীপুর মেট্রোপলিটন থানা পুলিশের সহায়তায় লুণ্ঠিত বেশির ভাগ সিগারেটসহ বহনকারী ট্রাক এবং তিন ডাকাতকে গ্রেপ্তার করে।

পুলিশ কমিশনার আরও বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা ওই ডাকাতির সঙ্গে সম্পৃক্ত বলে স্বীকার করে। এ ছাড়া ডাকাত ইয়াকুব মৃধার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি ও মুছার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

গ্রেপ্তার সিগারেট লুট উদ্ধার

সংশ্লিষ্ট সংবাদ: গ্রেপ্তার

২৮ নভেম্বর ২০২৬
ব্ল্যাকমেইল করে নারীর কাছ থেকে ২০ লাখ টাকা আদায়, যুবক গ্রেপ্তার
২৬ নভেম্বর ২০২৬
অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেপ্তার
২৫ নভেম্বর ২০২৬
খুলনায় আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৩
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
  2. সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
  3. ঈদের আগেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইলেকট্রনিক টোল কালেকশন চালুর তাগিদ
  4. যুবদল নেতাকে কুপিয়ে জখম, এরপর ছয় বাড়িতে আগুন
  5. পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণী নিহত
  6. শীত বাড়বে কবে, ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x