Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
সঞ্জিব দাস, ফরিদপুর
১৬:৪০, ৩১ মে ২০২৩
আপডেট: ১৬:৪১, ৩১ মে ২০২৩
সঞ্জিব দাস, ফরিদপুর
১৬:৪০, ৩১ মে ২০২৩
আপডেট: ১৬:৪১, ৩১ মে ২০২৩
আরও খবর
ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
কুষ্টিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
রাজবাড়িতে নসিমনের ধাক্কায় শিশুর মৃত্যু
মালিবাগে ট্রেনের ধাক্কায় একজন নিহত

ফরিদপুরে নির্মাণাধীন সেতুর পাশে মাটি ধসে নিহত ৩ 

সঞ্জিব দাস, ফরিদপুর
১৬:৪০, ৩১ মে ২০২৩
আপডেট: ১৬:৪১, ৩১ মে ২০২৩
সঞ্জিব দাস, ফরিদপুর
১৬:৪০, ৩১ মে ২০২৩
আপডেট: ১৬:৪১, ৩১ মে ২০২৩
ফরিদপুরের সদরপুর উপজেলার জমাদ্দারডাঙ্গী এলাকায় সেতুর পাশের মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। ছবি : এনটিভি

ফরিদপুরের সদরপুর উপজেলার জমাদ্দারডাঙ্গী এলাকায় একটি সেতুর কাজ করার সময় পাশের মাটি ধসে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চারজন। আজ বুধবার (৩১ মে) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান মাহমুদ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার কবিরপুর এলাকার আফজাল শেখের ছেলে অন্তর শেখ (২২), একই উপজেলার কুজুরদিয়া এলাকার ইসমাইল মীরের ছেলে জুলহাস মীর (২০) ও বাগেরহাটের মোল্লারহাট উপজেলার উদয়পুর উত্তরকান্দি এলাকার আলামিন খাঁর ছেলে জাবেদ খাঁ (২৩)। 

আহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার কুজুরদিয়া এলাকার মনির খাঁনের ছেলে সুমন খাঁন (২৭), একই উপজেলার শোলাকুণ্ডু এলাকার রোকন মীরের ছেলে ওহিদুল ইসলাম (৩০), ঘোড়াদহ এলাকার সিরাজ শেখের ছেলে রাসেল শেখ (২৫) ও একই গ্রামের মৃত খালেক শেখের ছেলে নজরুল ইসলাম (৩০)।

আহত ব্যক্তিদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, সদরপুরের জমাদ্দারডাঙ্গী এলাকায় একটি সেতুর নির্মাণকাজ চলাকালীন সেতুর পাশের রাস্তার মাটি শ্রমিকদের উপর ধসে পড়ে। এ সময় মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তিন জন মারা যান। এ ছাড়া আহত হন অপর চার নির্মাণশ্রমিক। আহতদের উদ্ধার করে সদরপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, খরব পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার কাজ চালান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ বিষয়ে কর্মরত শ্রমিক ও স্থানীয়রা জানায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের ভাইয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আসিফ ইমতিয়াজ ২৫ মিটার একটি সেতুর কাজ পায়। সেতুর কাজের মূল্য চার কোটি ১৬ লাখ টাকা। সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের জমাদ্দারডাঙ্গী এলাকায় সেই সেতুর কাজ করছিলেন শ্রমিকরা। সেতুর ক্যাপের রড বাঁধার কাজ করার সময় পাশে থাকা মাটির স্তূপ থেকে মাটি ধসে পড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। আর এ ঘটনায় আহত হয় চার শ্রমিক। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ঘটনার পর পরই খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন। এ সময় মাটি সরিয়ে তিন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেন তাঁরা। বাকি শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান মাহমুদ রাসেল বলেন, ‘আমরা খবর পাওয়ার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাটি খুবই মর্মান্তিক। এ কাজে কোনো ত্রুটি কিংবা কোনো গাফিলতি থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সেতুতে কর্মরত শ্রমিক সরদার বলেন, ‘আমরা বারবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানালেও তারা মাটি সরানোর কোনো উদ্যোগ নেয়নি। মাটির পাশে গাইড ওয়াল দেওয়ার কথা বলা হলেও তারা তা করেনি। তারা উল্টো আমাদের হুমকি দিয়ে কাজ করিয়ে নিচ্ছিল। 

এদিকে হৃদয়বিদারক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শ্রমিক ফরিদপুর
২১ এপ্রিল ২০২৬
রাজবাড়িতে নসিমনের ধাক্কায় শিশুর মৃত্যু
১৯ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত
১৭ এপ্রিল ২০২৬
ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা, আহত ২ বোন
১৬ এপ্রিল ২০২৬
লালপুরে রেলব্রিজ পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
১৫ এপ্রিল ২০২৬
ডাম্প ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত
১৫ এপ্রিল ২০২৬
প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলায় আরও চারজন নিহত
১৪ এপ্রিল ২০২৬
প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ২
১৪ এপ্রিল ২০২৬
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
১৩ এপ্রিল ২০২৬
ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ৩০
১২ এপ্রিল ২০২৬
কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১২
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সব উপজেলা পরিষদ ভবনে ‘পরিদর্শন কক্ষ’ স্থাপনের নির্দেশ মন্ত্রণালয়ের
  2. ‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার
  3. বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করল বিএসএফ
  4. বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার ৬ পরীক্ষার্থী
  6. জামিন পেলেন শিশু সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x