Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাহফুজ নান্টু, কুমিল্লা
১০:১৫, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:২১, ১৩ অক্টোবর ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১০:১৫, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:২১, ১৩ অক্টোবর ২০২৬
আরও খবর
সিরাজগঞ্জে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২
নিজ গ্রামেই চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান
ইয়েমেনের বন্দরে সৌদি জোটের হামলা, সৌদিতে ড্রোন ধ্বংস
কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত
লিবিয়া ও বাল্টিক সাগরে জাহাজে হামলা, ইউক্রেনকে রাশিয়ার হুঁশিয়ারি

ওমরাহ পালনে গিয়ে হামলায় নিহত নাসরুল্লাহ, বাবাকে হারিয়ে দিশেহারা তিন সন্তান

মাহফুজ নান্টু, কুমিল্লা
১০:১৫, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:২১, ১৩ অক্টোবর ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১০:১৫, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:২১, ১৩ অক্টোবর ২০২৬
মুফতি মো. নাসরুল্লাহর তিন শিশু সন্তান। ইনসেটে নিহত মো. নাসরুল্লাহ। ছবি : এনটিভি

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ্গলকোটের হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ (৪৫)। কিন্তু ধর্মীয় সফরে গিয়ে আর বাড়ি ফেরা হলো না তার। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় তার মৃত্যুর খবরে শোকে স্তব্ধ পরিবার। বাবাকে হারিয়ে দিশেহারা তার তিন শিশুসন্তান। অন্যদিকে, একই দলের সঙ্গে ওমরাহ করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার চাচাতো ভাই দাউদুল ইসলাম। দুই পরিবারের সদস্যদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ। 

নাসরুল্লাহ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা বলেন, সৌদি আরবে হামলায় নিহত হয়েছেন তিনি। তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর থেকেই চলছে শোকের মাতম। স্বজনেরা একদিকে প্রিয়জনকে হারানোর শোক সামলানোর চেষ্টা করছেন, অন্যদিকে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

নিহত নাসরুল্লাহর ছোট ভাই হাফেজ মাওলানা মো. আতিকুল্লাহ বলেন, ভাইকে হারিয়ে তারা অসহায় হয়ে পড়েছেন। বিশেষ করে ভাইয়ের স্ত্রী ও ছোট ছোট তিন সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। এ অবস্থায় নাসরুল্লাহর মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং তার পরিবারের পাশে দাঁড়াতে সরকারের সহযোগিতা কামনা করছি।

চার ভাইয়ের মধ্যে নাসরুল্লাহ ছিলেন তৃতীয়। তার বাবা-মা, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ছিল তার পরিবার। চার ভাই-ই পবিত্র কোরআনের হাফেজ। নাসরুল্লাহর বড় ছেলে জামিলের বয়স মাত্র আট বছর। সে জামিয়া আরাবিয়া রবিউল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। যে বয়সে বাবার স্নেহ-ছায়ায় বেড়ে ওঠার কথা, সেই বয়সেই বাবাকে হারাল জামিল ও তার দুই ভাইবোন।

সন্তান হারিয়ে বাকরুদ্ধ নাসরুল্লাহর বাবা মাওলানা মোহাম্মদ উল্লাহ। ছেলের মৃত্যুর খবর কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। শোকের এই সময়ে ছেলের মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে পৌঁছে দিতে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে, একই দলের সঙ্গে ওমরাহ করতে সৌদি আরবে গিয়েছিলেন নাসরুল্লাহর চাচাতো ভাই ও প্রতিবেশী দাউদুল ইসলাম। হামলায় তিনিও গুরুতর আহত হয়েছেন। ছেলের আহত হওয়ার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার বাবা মাওলানা মুহিবুল্লাহ। দাউদুলের শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। সৌদি আরবে দাউদুলের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন তার বাবা।

নাসরুল্লাহর মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান বলেন, মরদেহ দেশে ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

নিহত সৌদি আরব শোক ওমরাহ হামলা সন্তান দিশেহারা

সংশ্লিষ্ট সংবাদ: নিহত

২৩ নভেম্বর ২০২৬
চৌদ্দগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২
১৯ নভেম্বর ২০২৬
নড়াইলে নিহত ২ বিএনপিনেতার বাড়িতে শোকের মাতম
১৯ নভেম্বর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় নিভে গেল ২ সহোদরসহ তিন যুবকের প্রাণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, ৪ প্রতিষ্ঠানের হিসাব তলব
  2. যুবলীগ নেত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁসের ঘটনায় দাগনভূঞার ওসি প্রত্যাহার
  3. ‘দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন’
  4. বাবার মরদেহ ফ্রিজিং ভ্যানে রেখে সম্পত্তি নিয়ে মারামারিতে জড়ায় সন্তানরা
  5. লঘুচাপ ও বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই : চিফ প্রসিকিউটর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x