রাজধানীতে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জন রিমান্ডে

রাজধানীর ফার্মগেটের তেজগাঁও কলেজ জামে মসজিদে গোপন বৈঠকের সময় জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত সন্দেহে গ্রেপ্তার ১২ জনকে তিন দিন রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।এদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আসামিদের হাজির করে প্রত্যেককে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির পুলিশ পরিদর্শক ...