Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
মো. কবির হোসেন, রাজবাড়ী
২৩:০০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:০২, ১৮ সেপ্টেম্বর ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
২৩:০০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:০২, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, জরিমানা দুই লাখ
পাচারকালে সরকারি সার জব্দ, ডিলারকে জরিমানা
ডোমারে ভ্রাম্যমাণ আদালতে ৩ হোটেল ব্যবসায়ী ও এক কসাইকে জরিমানা
অবৈধ ড্রেজারমালিককে লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের
মেয়ের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি, গুনলেন ৩ হাজার টাকা জরিমানা

মো. কবির হোসেন, রাজবাড়ী
২৩:০০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:০২, ১৮ সেপ্টেম্বর ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
২৩:০০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:০২, ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজবাড়ীর কালুখালীতে সালেহা সামাদ হেলথ সার্ভিসেস নামে একটি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিক আবু হোসেনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। ছবি : এনটিভি

রাজবাড়ীর কালুখালীতে সালেহা সামাদ হেলথ সার্ভিসেস নামে একটি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিক আবু হোসেনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে এমবিবিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও নামের আগে ‘ডা.’ ব্যবহার এবং নিজেই আল্ট্রাসনোগ্রাফি করার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রতিষ্ঠানের ল্যাবরেটরিতে নষ্ট ফ্রিজ ও মেয়াদোত্তীর্ণ রি-এজেন্টও পাওয়া যায়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে কালুখালী উপজেলা এলাকায় অবস্থিত ডায়াগনস্টিক সেন্টারটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবু হোসেন নিজেই আল্ট্রাসনোগ্রাফি করছেন- এমন প্রমাণ পাওয়া যায়। এছাড়া এমবিবিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও তিনি নামের আগে ‘ডা.’ শব্দ ব্যবহার করছেন বলেও প্রমাণ পাওয়ার কথা জানানো হয়।

এ সময় প্রতিষ্ঠানের ল্যাবরেটরিতে একটি নষ্ট ফ্রিজ ও মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া যায়। এসব অনিয়মের বিষয় বিবেচনায় নিয়ে কালুখালীর সহকারী কমিশনার (ভূমি) সামস সাদাত মাহমুদ মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে উপস্থিত কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে ১৫ দিনের মধ্যে সব সমস্যা সমাধান করে লাইসেন্স হালনাগাদ করার নির্দেশ দেন। একই সঙ্গে এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক ছাড়া অন্য কাউকে দিয়ে আল্ট্রাসনোগ্রাফি না করানোর নির্দেশ দেওয়া হয়।

এদিকে অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় কয়েকজনের অভিযোগ, একজন ব্যক্তি চিকিৎসক না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করছেন এবং নামের আগে ‘ডা.’ ব্যবহার করছেন। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারের বিষয়ও পাওয়া গেছে। এসব অনিয়মের পর মাত্র তিন হাজার টাকা জরিমানা হওয়ায় তারা প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে কালুখালীর সহকারী কমিশনার (ভূমি) সামস সাদাত মাহমুদ বলেন, ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবু হোসেন নিজেই আল্ট্রাসনোগ্রাফি করছেন- এমন প্রমাণ পাওয়া গেছে। এমবিবিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও তিনি নামের আগে ‘ডা.’ ব্যবহার করছেন বলেও প্রমাণ পাওয়া যায়।

তিনি বলেন, কালুখালীতে ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা কম। স্থানীয় রোগীদের বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক কারণে প্রতিষ্ঠানটির মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটিকে ফলোআপে রাখা হয়েছে। নির্ধারিত সময়ের পর আবার পরিদর্শন করে সব অনিয়মের সমাধান হয়েছে কি না, তা দেখা হবে।

সামস সাদাত মাহমুদ আরও বলেন, এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক ছাড়া অন্য কাউকে দিয়ে আল্ট্রাসনোগ্রাফি না করানোর জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজবাড়ী জরিমানা আলট্রাসনোগ্রাফি

সংশ্লিষ্ট সংবাদ: রাজবাড়ী

২৫ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ
০৪ সেপ্টেম্বর ২০২৬
ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে পুড়ে গেছে বাড়িসহ ৫ দোকান
০২ সেপ্টেম্বর ২০২৬
নারী উদ্যোক্তাকে পুলিশের সামনে মারধর : তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এক্সেল ভেঙে সড়কে পড়ে যায় পাখিভ্যান, পেছন থেকে বাসের ধাক্কায় নিহত ২
  2. মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুনের ঘটনায় চার মামলা, আসামি ১০০০
  3. ফেরদৌসী আহমেদকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  4. সাড়ে ১৩ কোটি টাকার বুল কাফ ইউনিট উদ্বোধনের পর থেকেই বন্ধ
  5. ​জমি দখল, হামলা : আদালতের নির্দেশের পরও মামলা নিচ্ছে না পুলিশ
  6. প্রধানমন্ত্রীর নির্দেশে সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিল প্রশাসন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x