Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ফজলে এলাহী, রাঙামাটি
১৩:৩৯, ১৪ ডিসেম্বর ২০১৬
ফজলে এলাহী, রাঙামাটি
১৩:৩৯, ১৪ ডিসেম্বর ২০১৬
আপডেট: ১৩:৩৯, ১৪ ডিসেম্বর ২০১৬
আরও খবর
নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪২৫ মামলা
জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
শাপলা কলির প্রচারণা থেকে ফেরার পথে কেন্দ্রের এজেন্টকে কুপিয়ে আহত
রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাঙামাটিতে গুলিতে জেএসএসের দুই কর্মী নিহত

ফজলে এলাহী, রাঙামাটি
১৩:৩৯, ১৪ ডিসেম্বর ২০১৬
ফজলে এলাহী, রাঙামাটি
১৩:৩৯, ১৪ ডিসেম্বর ২০১৬
আপডেট: ১৩:৩৯, ১৪ ডিসেম্বর ২০১৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) দুই কর্মী নিহত হয়েছেন।

আজ বুধবার ভোরে উপজেলার বঙ্গলতলি ইউনিয়নের ভূইয়াছড়া এলাকায় দুজনের লাশ পাওয়া যায়। 

এই হামলার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে জেএসএস। তবে ইউপিডিএফ অভিযোগ অস্বীকার করেছে।

নিহত দুজন হলেন যুদ্ধচন্দ্র চাকমা (২৮) ও নয়ন জ্যোতি চাকমা (২৪)। দুজনেরই বাড়ি বাঘাইছড়ি উপজেলার হাগলাছড়ি গ্রামে। 

স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে নিজ নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে এই দুজনকে গুলি করে হত্যা করে সশস্ত্র সন্ত্রাসীরা। সকালে ভূইয়াছড়ি এলাকায় তাঁদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। 

তবে ঘটনাটি নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে জেএসএস, ইউপিডিএফ এবং আইনশৃঙ্খলা বাহিনী।

জেএসএস (এমএন লারমা) বাঘাইছড়ি উপজেলা কমিটির সভাপতি সুরেশ কান্তি চাকমা জানিয়েছেন, গতকাল দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার দুর্গম এলাকায় তাঁদের দুই কর্মীকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে ইউপিডিএফের সন্ত্রাসীরা। তিনি এই হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

অন্যদিকে ইউপিডিএফের মুখপাত্র বাবলু চাকমা এই ঘটনার সঙ্গে তাঁদের দলের কারো জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, জেএসএস (এমএন লারমার) সঙ্গে তাঁদের সম্পর্ক আন্তরিকতাপূর্ণ। দুই সংগঠনের মধ্যে কখনোই কোনো সমস্যা হয়নি। তৃতীয় কোনো পক্ষ ঘটনাটি ঘটিয়ে তাঁদের মধ্যে সম্পর্ক নষ্ট করতে চাইছে।

বাবলু বলেন, জেএসএস  ঠিক কী কারণে ইউপিডিএফকে দায়ী করছে, তা-ও বুঝতে পারছেন না তিনি।

বাবলু চাকমার দাবি, কোনো সশস্ত্র কর্মকাণ্ডের সঙ্গেই তাঁরা জড়িত নন। 

অন্যদিকে রাঙামাটির পুলিশ সুপার (এসপি) সাঈদ তারিকুল হাসান জানান, দুটি পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় দুজন মারা গেছেন বলে তাঁরা জানতে পেরেছেন। পুলিশের একটি দল ঘটনাস্থলের দিকে গেছে। তারা ফিরে না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

সর্বাধিক পঠিত
  1. ৪ কোটি টাকা লেনদেন নিয়ে অভিযোগ বিএনপি প্রার্থীর, যা বলছে দুই ব্যাংক
  2. এনসিপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন
  3. সামনের ‘অনেক’ চ্যালেঞ্জের বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান
  4. নির্বাচনের আগে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ বিএনপির
  5. অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন
  6. মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x