দুর্ঘটনায় প্রাণ হারালের তথ্য কার্যালয়ের কর্মচারী
রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়ার কলাবাগান এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কাপ্তাই তথ্য কার্যালয়ের সাইন অপারেটর মাসুদুর রহমান।
আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থল কাপ্তাই তথ্য কার্যালয়ে যাচ্ছিলেন মাসুদ (৪০)। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। দীর্ঘসময় তাঁর লাশ ওইখানে পড়েছিল এবং পরে ওই পথে চলাচলকারী যানবাহনের যাত্রীরা নেমে তাঁর মৃতদেহ রাঙামাটি সদর হাসপাতালে পাঠায়।
মাসুদুর রহমান এক দশক ধরে রাঙামাটি এবং কাপ্তাই তথ্য কার্যালয়ে সাইন অপারেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি রাঙামাটির কাঁঠালতলি এলাকায় স্ত্রী ও এক সন্তান নিয়ে বসবাস করতেন।

ফজলে এলাহী, রাঙামাটি