সাঁড়াশি অভিযান
ফরিদপুরে গ্রেপ্তার ৮৪
পুলিশের বিশেষ অভিযানে ফরিদপুরের ৯ থানায় গত ২৪ ঘণ্টায় মোট ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান আজ শুক্রবার দুপুরে এনটিভিকে জানান, এ অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৫০ জন, মাদক বিক্রেতা চারজন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি একজন, বিভিন্ন অভিযোগে ১২ জন এবং সন্দেহভাজন হিসেবে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর