ঢাকার বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনভর আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার (২২ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, আজ সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টিপাতের বিশেষ সম্ভাবনা নেই এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে আশা করা হচ্ছে।
তাপমাত্রার বিষয়ে জানানো হয়, আজ ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, আর ওই সময়ে বাতাসের তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস।
অধিদপ্তর আরও জানায়, আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সন্ধ্যায় ৬টা ২৬ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে এবং আগামীকাল রোববার ভোর ৫টা ৩৬ মিনিটে সূর্যোদয় হবে।

এনটিভি অনলাইন ডেস্ক