ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ডিএমপির ২৫৫০ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দু’দিনে দুই হাজার ৫৫০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
শনিবার (২২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক বিভাগ বৃহস্পতিবার (২০ আগস্ট) ও শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।
ট্রাফিক-রমনা বিভাগে ১৬৪, ট্রাফিক-লালবাগ বিভাগে ২২২, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৬২ ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৫৫টি মামলা হয়েছে।
এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২০, ট্রাফিক-মিরপুর বিভাগে ৬১৯, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৬০ ও ট্রাফিক-গুলশান বিভাগে ১৯৭টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে ৮৬৫টি গাড়ি ডাম্পিং ও ৪৯৮টি গাড়ি রেকার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)