Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আতিকুর রহমান সোহাগ, বগুড়া
১২:৪৮, ০৩ এপ্রিল ২০১৬
আতিকুর রহমান সোহাগ, বগুড়া
১২:৪৮, ০৩ এপ্রিল ২০১৬
আপডেট: ১২:৪৮, ০৩ এপ্রিল ২০১৬
আরও খবর
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৪ মামলা
চাঁদাবাজির অভিযোগে পাথরঘাটায় নৌপুলিশ ফাঁড়ির ২ সদস্য বরখাস্ত
যাত্রীবেশে ইজিবাইক ছিনতাইকালে গ্রেপ্তার
নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল পুলিশ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় নববিবাহিত যুবক খুন

আতিকুর রহমান সোহাগ, বগুড়া
১২:৪৮, ০৩ এপ্রিল ২০১৬
আতিকুর রহমান সোহাগ, বগুড়া
১২:৪৮, ০৩ এপ্রিল ২০১৬
আপডেট: ১২:৪৮, ০৩ এপ্রিল ২০১৬
বগুড়ায় লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করছে শত শত মানুষ। ছবি : এনটিভি

বগুড়ার শাজাহানপুরের গণ্ডগ্রামে নারীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে নববিবাহিত এক যুবক খুন হয়েছেন। তাঁর নাম সনাতন চন্দ্র মদক (২৮)।

একই এলাকার নিবারণ চন্দ্র দাস জানান, সনাতন মাত্র এক মাস আগেই বিয়ে করেছিলেন। তাঁর বাড়ি উপজেলার গণ্ডগ্রাম হিন্দুপাড়ায়।

শনিবার রাত ১১টার দিকে গণ্ডগ্রাম কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হিন্দু সম্প্রদায়ের হরিবাসর অনুষ্ঠান চলছিল। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ রাতেই দুজনকে আটক করেছে।

পুলিশ জানায়, গণ্ডগ্রাম কালীবাড়িতে গত শুক্রবার ভোরে হিন্দু সম্প্রদায়ের হরিবাসর শুরু হয়। শনিবার রাত ১১টার দিকে হরিবাসরে যাওয়া নারীদের উত্ত্যক্ত করে স্থানীয় কিছু যুবক। এ সময় রতন নামের এক যুবক প্রতিবাদ করলে তাঁকে মারধর করে উত্ত্যক্তকারীরা। এ সময় রতনের ভগ্নিপতি সনাতন মদক তাঁকে উদ্ধার করতে গেলে তাঁকে ছুরিকাঘাত করা হয়।

স্থানীয় লোকজন সনাতনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, হরিবাসরে যুবক খুনের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে হিন্দু সম্প্রদায়ের লোকজন। তাঁরা লাশ নিয়ে আজ সকালে মেডিকেল চত্বরে বিক্ষোভ মিছিল করেন এবং ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতারা জানান, এর আগেও হিন্দুদের ওপর নির্যাতন হয়েছে। এবার হরিবাসরে আবারও হিন্দু যুবককে খুন করা হলো। প্রশাসন হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। হিন্দুদের নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত
  1. আগামী ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়
  2. কাঁচামরিচের ঝালে নাকাল ক্রেতাসাধারণ
  3. জেলেবেশী সাংবাদিকের কাছ থেকে নৌপুলিশের চাঁদা গ্রহণ
  4. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. একরাম হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল
  6. জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের লোমহর্ষক বর্ণনা দিলেন সাক্ষী সাজ্জাদুল  

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x