Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
০৪:৪৫, ২৭ জুলাই ২০২৬
আপডেট: ০৮:২৩, ২৭ জুলাই ২০২৬
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
০৪:৪৫, ২৭ জুলাই ২০২৬
আপডেট: ০৮:২৩, ২৭ জুলাই ২০২৬
আরও খবর
ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার ১০৫
পাথরঘাটায় আহত হনুমানের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
বরগুনায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ
উত্তাল সাগরে ট্রলারডুবিতে ১১ জেলে উদ্ধার, নিখোঁজ ২
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত

চাঁদাবাজির অভিযোগে পাথরঘাটায় নৌপুলিশ ফাঁড়ির ২ সদস্য বরখাস্ত

মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
০৪:৪৫, ২৭ জুলাই ২০২৬
আপডেট: ০৮:২৩, ২৭ জুলাই ২০২৬
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
০৪:৪৫, ২৭ জুলাই ২০২৬
আপডেট: ০৮:২৩, ২৭ জুলাই ২০২৬
বরগুনার পাথরঘাটায় চরদুয়ানী নৌপুলিশ ফাঁড়িতে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়। ছবি : ভিডিও থেকে

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী নৌপুলিশ ফাঁড়িতে জেলেদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগে সহকারী উপপরিদর্শক (এএসআই) কবির আহমেদ ও কনস্টেবল আসাদুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে বরিশাল নৌপুলিশের অতিরিক্ত সুপার মো. মোস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

মো. মোস্তফা কামাল জানান, ইতোমধ্যে অভিযুক্ত দুই সদস্যকে করখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তের জন্য তিনি নিজেই পাথরঘাটার চরদুয়ানী নৌপুলিশ ফাঁড়িতে অবস্থান করছেন।

মো. মোস্তফা কামাল বলেন, ‘এখানে যিনি ইনচার্জ আছেন, তিনিও দায় এড়াতে পারেন না। প্রয়োজনীয় তদন্ত শেষে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কোনো বাহিনীই কারো ব্যক্তিগত অপরাধের দায় নেয় না; যে অপরাধ করবে, দায় তারই।’

দেশের বিভিন্ন গণমাধ্যমে চরদুয়ানী নৌপুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর পরই নৌপুলিশ সদর দপ্তর বিষয়টি আমলে নেয়। এর পরই অভিযুক্ত এএসআই কবির আহমেদ ও কনস্টেবল আসাদুলকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়।

অনুসন্ধানী সাংবাদিকের ক্যামেরায় উঠে আসে, বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী-বলেশ্বর নদীর ভাড়ানী খাল ব্যবহার করে প্রায় ৩০ হাজার জেলে পার্শ্ববর্তী নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ওই খাল দিয়ে মাছ ধরতে যেতে প্রতিটি ট্রলার থেকে দুই হাজার ৫০০ থেকে তিন হাজার টাকা করে চাঁদা আদায় করা হতো। দীর্ঘদিন ধরে এ নিয়ে নানা অভিযোগ থাকলেও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছিল না। পরে সাংবাদিকদের অনুসন্ধানে চাঁদা গ্রহণের একাধিক কল রেকর্ড ও ভিডিও সামনে আসে।

এদিকে, অভিযোগের বিষয়ে চরদুয়ানী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ গজনবীর বক্তব্য নিতে গেলে তিনি অভিযোগ অস্বীকার করেন। এ সময় তার সামনেই কনস্টেবল আসাদুল সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে।

সংবাদ প্রকাশের পর অভিযুক্ত দুই নৌপুলিশ সদস্যকে বরখাস্ত করায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আরও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে নৌপুলিশ।

অপরাধ বরখাস্ত নৌপুলিশ বরগুনা

সংশ্লিষ্ট সংবাদ: অপরাধ

১০ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়ার জেরেই ট্রিপল মার্ডার, আসামির স্বীকারোক্তি : পিবিআই
০৮ জুন ২০২৬
রাজবাড়ীতে ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে জখম, আটক ১
২৮ জানুয়ারি ২০২৬
অস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে নারী আটক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দেশে পৌঁছেছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম
  2. কারও চোখ রাঙানিতে ভয় পায় না বিএনপি : সমাজকল্যাণমন্ত্রী
  3. আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদ জামায়াত আমিরের
  4. রাজবাড়ীতে বালতিতে ডুবে শিশুর মৃত্যু
  5. দক্ষিণ কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক চায় ঢাকা
  6. সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x