Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৯:১৩, ২৮ নভেম্বর ২০১৫
আপডেট: ১৯:১৮, ২৮ নভেম্বর ২০১৫
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৯:১৩, ২৮ নভেম্বর ২০১৫
আপডেট: ১৯:১৮, ২৮ নভেম্বর ২০১৫
আরও খবর
ইউএস-বাংলা এয়ারলাইনসের সাফল্যের এক যুগ
প্রায় ২ লাখ টাকার মহিষ দিয়ে ভূরিভোজ স্পেন সমর্থকদের
৩০ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড গ্রাম
১ লাখ ৩০ হাজার টাকার গরু দিয়ে আর্জেন্টিনা সমর্থকদের ভূরিভোজ
৩ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

পুলিশ আর জনগণের মধ্যে দূরত্ব দূর হয়েছে : আইজিপি

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৯:১৩, ২৮ নভেম্বর ২০১৫
আপডেট: ১৯:১৮, ২৮ নভেম্বর ২০১৫
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৯:১৩, ২৮ নভেম্বর ২০১৫
আপডেট: ১৯:১৮, ২৮ নভেম্বর ২০১৫
লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে আজ শনিবার বিকেলে কমিউনিটি পুলিশিং সমাবেশে আইজিপি এ কে এম শহীদুল হক। ছবি : এনটিভি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘পুলিশ জনগণের জন্য কাজ করে, জনগণকে সেবা দিয়ে থাকে। সব উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আইনশৃঙ্খলা। শান্তি-শৃঙ্খলা বজায় না থাকলে উন্নয়ন হবে না। পুলিশ আর জনগণের মধ্যে দূরত্ব দূর হয়ে গেছে।’

এ সময় কমিউনিটি পুলিশিংয়ের মাধমে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধ তৈরি হয়েছে উল্লেখ করে পুলিশপ্রধান বলেন, পুলিশ ইচ্ছা করলে সবকিছু করতে পারে না। জনগণ সহায়তা করলে সবকিছু সম্ভব।

আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে পুলিশপ্রধানকে কমিউনিটি পুলিশিংয়ে পক্ষ থেকে একটি সোনার চাবি উপহার দেওয়া হয়।

বিশ্বব্যাপী জঙ্গিবাদ ও ইসলামিক স্টেটের (আইএস) উত্থান হচ্ছে উল্লেখ করে এ কে এম শহীদুল হক বলেন, বিকৃত মানসিকতার কারণে তারা জিহাদের নামে মানুষ হত্যা করছে। ইসলাম তা মোটেও সমর্থন করে না। তাদের ভুলপথ পরিহার করে শান্তির পথে আসতে হবে। কোথাও যাতে জঙ্গিবাদের উত্থান না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

সবার সহযোগিতায় বাংলাদশেকে নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে মন্তব্য করে আইজিপি আরো বলেন, অনেক সামাজিক সমস্যা আছে, যেগুলো প্রচলিত পুলিশ আইনে সমাধান সম্ভব নয়। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সেসব সমস্যা নিষ্পত্তির চেষ্টা করতে হবে। তবে সে ক্ষেত্রে যেন দালালের সৃষ্টি না হয় সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে।

মাদকের ভয়াবহতা, ইভটিজিংসহ সমাজের সব ব্যাধি থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হতে হবে বলেও বক্তব্যে উল্লেখ করেন আইজিপি। এ সময় তিনি লক্ষ্মীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন।

পুলিশপ্রধান আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও বিদ্যুৎসহ সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণকে পাশে থাকতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শফিকুল ইসলাম, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র এম এ তাহের, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, কমিউনিটি পুলিশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি জিয়াউল হুদা আপলু, সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।

দুপুরে দুদিনের সফরে আইজিপি এ কে এম শহীদুল হক লক্ষ্মীপুর আসেন। সন্ধ্যায় লক্ষ্মীপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠেয় সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

আগামীকাল রোববার আইজিপির দ্বিতীয় দিনের কর্মসূচিতে রয়েছে সকাল সাড়ে ১০টায় লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা, বেলা সাড়ে ১১টায় রামগঞ্জের মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্তকেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন এবং পরে গরিব-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ।

সর্বাধিক পঠিত
  1. নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ২৫
  2. সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
  3. আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা
  4. ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি
  5. স্বাস্থ্যখাতে বিশাল নিয়োগ প্রক্রিয়া চলছে : স্বাস্থ্যমন্ত্রী
  6. নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x