Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আতিকুর রহমান সোহাগ, বগুড়া
২০:৫২, ০৬ মার্চ ২০১৯
আতিকুর রহমান সোহাগ, বগুড়া
২০:৫২, ০৬ মার্চ ২০১৯
আপডেট: ২০:৫২, ০৬ মার্চ ২০১৯
আরও খবর
বাবার শাবলের আঘাতে প্রাণ গেল ছেলের, বাবা আটক
ভবনে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাঁচানো নারীর মরদেহ
মাদক সেবনে বাধা দেওয়ায় সংঘর্ষ, চিকিৎসাধীন তরুণের মৃত্যু
তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেপ্তার
গলায় গামছা পেঁচিয়ে রিকশাচালককে হত্যা

স্ত্রীকে পিটিয়ে শ্বশুরের হাতে মার খেলেন হিরো আলম

আতিকুর রহমান সোহাগ, বগুড়া
২০:৫২, ০৬ মার্চ ২০১৯
আতিকুর রহমান সোহাগ, বগুড়া
২০:৫২, ০৬ মার্চ ২০১৯
আপডেট: ২০:৫২, ০৬ মার্চ ২০১৯
আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ও তাঁর স্ত্রী সাবিহা আক্তার সুমি। ছবি : সংগৃহীত

স্ত্রী সাবিহা আক্তার সুমিকে পিটিয়ে শ্বশুরের হাতে মার খেলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সুমিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাঁর স্ত্রী পরকীয়ায় জড়িত অভিযোগ করে হিরো আলম বলেন, স্ত্রীকে অনেক বার নিষেধ করার পরেও কথা শোনেনি। তাই তাঁকে চড়থাপ্পর মেরেছিলাম।

অপর দিকে স্ত্রীর অভিযোগ, হিরো আলম গোপনে বিয়ে করেছেন। বাড়িতে অনেক দিন পরপর আসেন। কারণে-অকারণে শারীরিকভাবে নির্যাতন করেন।

হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম ও স্ত্রী সাবিহা আক্তার সুমি (৩০) জানান, আশরাফুল হোসেন আলম দুই-তিন মাস পরপর বগুড়া সদর উপজেলার এরুলিয়া গ্রামের বাড়িতে আসেন। এসেই তিনি কারণে-অকারণে স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন করেন। তিনি ঢাকায় কোনো একজন মডেলকে বিয়ে করেছেন। গতকাল মঙ্গলবার রাতে আশরাফুল আলম দীর্ঘ সময় মোবাইল ফোনে এক মেয়ের সঙ্গে কথা বলেন। এতে স্ত্রী সুমি বাধা দিলে আলম ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করেন।

এ ঘটনায় শ্বশুর সাইফুল আলম হিরো আলমকে মারধর করেন। পরে তাঁরা সুমিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সুমি সাংবাদিকদের বলেন, গত সোমবার রাতে আশরাফুল আলম ঢাকা থেকে বাড়িতে আসেন। গতকাল মঙ্গলবার রাতে খাবারের পর তাঁর পাশে শুয়ে তিন ঘণ্টা ধরে মোবাইলে এক মেয়ের সঙ্গে কথা বলছিল। আমি নিষেধ করলে বলে আমার যা ইচ্ছে তাই করব। এভাবে থাকতে পারলে থাকো, না হলে চলে যাও। এর একপর্যায়ে আলম তেড়ে ওঠে আমার ওপর। আমার গলা চেপে ধরে, শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে জখম করে। এখন আমার তিন ছেলে-মেয়ে নিয়ে কোথায় যাব?

সুমি ও তাঁর বাবা জানান, আশরাফুল হোসেন আলম থেকে হিরো আলম হয়ে যাওয়ার পর থেকেই হিরো আলমের আচার ব্যবহার পরিবর্তন হয়ে যায়। তিনি মাঝে-মধ্যেই বাড়িতে অশান্তি করেন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ মন্ডল বলেন, গতকাল রাত ৯টায় আহত অবস্থায় হিরো আলমের স্ত্রী সুমিকে ভর্তি করান তাঁর পরিবারের লোকজন। তাঁর মাথা দিয়ে রক্ত ঝরছিল। সেখানে কাপড় বাঁধা ছিলো।

অভিযোগ অস্বীকার করে হিরো আলম সাংবাদিকদের বলেন, ঘটনাটি মঙ্গলবার রাতের নয়, সোমবার রাতের। তাঁর স্ত্রী মোবাইল ফোনে কারো সঙ্গে পরকীয়া করেন বলে তাঁর সন্দেহ। এজন্য তিনি কয়েকবার স্ত্রীর সিম নম্বরও পাল্টে দিয়েছেন। স্ত্রীর পরকীয়া নিয়ে পরিবারের লোকজন কথা বলায় সোমবার রাতে তিনি তাঁকে দুটি চড়-থাপ্পড় মেরেছিলেন। পরদিন মঙ্গলবার সকালে তাঁর শ্বশুর লোকজন নিয়ে এসে তাঁকে মারধর করেন। এরপর তিনি শ্বশুরসহ অন্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগ থেকে বাঁচতে তাঁর স্ত্রী ঘটনার একদিন পর মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হয়।

হিরো আলম বলেন, ‘এটা কোনো বিষয় না যে তাঁকে (স্ত্রী সাবিহা আক্তার সুমি) হাসপাতালে ভর্তি হতে হবে। সংসার করতে গেলে ঝগড়া-বিবাদ হবেই। কাজের সুবাদে আমাকে বাইরে যেতে হয়। আমি ১০-১৫ দিন পরপর বাড়িতে আসি, তিন মাস পরপর নয়। আমি বিয়ে করেছি বলে গুজব ছড়ানো হচ্ছে।’

হিরো আলম দাবি করেন, এলাকায় তাঁর ডিশ ব্যবসা ছিনিয়ে নেওয়ার জন্য তাঁর চাচা শ্বশুর হারুন ও মুকুল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। শ্বশুরবাড়ির লোকজন মঙ্গলবার সকালে তাঁর ডিশের ব্যবসা স্ত্রীর নামে লিখে দিতে বলেন। তিনি তাতে রাজি না হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারধর করেন। তাঁকে ফাঁসাতেই আহত হওয়ার নাটক করে স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বাধিক পঠিত
  1. দেশের যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
  2. বন্যাকবলিত চট্টগ্রামের পাঁচ জেলায় সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী
  3. নতুন নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম
  4. বাংলাদেশিদের জন্য বিশ্বের সম্ভাব্য সব জায়গায় শ্রমবাজার উন্মুক্ত হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  5. নেত্রকোনায় রথযাত্রা ও রথমেলায় হাজারো ভক্তের আগমন
  6. সকালের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x