বজ্রপাতে কৃষকের মৃত্যু
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম গ্রামে ব্রজপাতে মো. সুজন মিয়া (২৫) নামের এক কৃষক মারা গেছেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সুজন মিয়া মারা যান। সুজন পূর্ব ভাকুম গ্রামেরই বাসিন্দা ছিলেন।
জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন বলেন, ‘সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বাড়ির পাশের ধানক্ষেতে সুজন কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনরা তাঁর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।’

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ